সংবাদ

মানত পূরণের স্বপ্নে প্রাণ গেল গৃহবধূর

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
প্রকাশ: ৬ জুলাই ২০২৬, ০৮:৫১ পিএম

মানত পূরণের স্বপ্নে প্রাণ গেল গৃহবধূর
ছবি : সংবাদ

নওগাঁয় মানত পূরণের আশায় সাঁতরে ছোট যমুনা নদী পার হতে গিয়ে শাহিদা বানু (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে শহরের বিহারী কলোনি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শাহিদা বানু সদর উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শাহিদা বানু দীর্ঘদিন ধরে প্রচণ্ড মাথাব্যথায় ভুগছিলেন। তিনি বিশ্বাস করতেন, ছোট যমুনা নদী সাঁতরে দুইবার পাড়ি দিলে তার এই রোগ সেরে যাবে। এমন এক ‘মানত’ থেকে আজ বিকেলে তিনি নদীর পূর্ব পাড়ে অবস্থিত জিন্দা পীরের মাজারে যান। মাজার থেকে ফেরার পথে তিনি নদী সাঁতরে পার হওয়ার জন্য পানিতে নামেন। নদীর মাঝামাঝি এলাকায় পৌঁছালে তিনি ক্লান্ত হয়ে পানিতে তলিয়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নৌকা নিয়ে উদ্ধারের চেষ্টা করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদী থেকে তার নিথর দেহ উদ্ধার করে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৬ জুলাই ২০২৬

মানত পূরণের স্বপ্নে প্রাণ গেল গৃহবধূর

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

নওগাঁয় মানত পূরণের আশায় সাঁতরে ছোট যমুনা নদী পার হতে গিয়ে শাহিদা বানু (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে শহরের বিহারী কলোনি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শাহিদা বানু সদর উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শাহিদা বানু দীর্ঘদিন ধরে প্রচণ্ড মাথাব্যথায় ভুগছিলেন। তিনি বিশ্বাস করতেন, ছোট যমুনা নদী সাঁতরে দুইবার পাড়ি দিলে তার এই রোগ সেরে যাবে। এমন এক ‘মানত’ থেকে আজ বিকেলে তিনি নদীর পূর্ব পাড়ে অবস্থিত জিন্দা পীরের মাজারে যান। মাজার থেকে ফেরার পথে তিনি নদী সাঁতরে পার হওয়ার জন্য পানিতে নামেন। নদীর মাঝামাঝি এলাকায় পৌঁছালে তিনি ক্লান্ত হয়ে পানিতে তলিয়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নৌকা নিয়ে উদ্ধারের চেষ্টা করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদী থেকে তার নিথর দেহ উদ্ধার করে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত