সংবাদ

রিয়েলিটি শো’র বিচারকের আসনে চুমকি ও রিচি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৬ জুলাই ২০২৬, ০৯:৩০ পিএম

রিয়েলিটি শো’র বিচারকের আসনে চুমকি ও রিচি

বাংলাদেশে অভিনয় ও সংগীতশিল্পী খোঁজার রিয়েলিটি শো’র ইতিহাস দুই দশকেরও বেশি সময়ের। একসময় এসব আয়োজন নতুন প্রতিভা তুলে আনার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে প্রতিভা অন্বেষণের নানা ধরনের রিয়েলিটি শো বাড়লেও, সেখান থেকে উঠে আসা অনেক শিল্পীকেই পরে আর আলোচনায় দেখা যায় না। অনেকের মতে, কিছু আয়োজন এখন প্রতিভা বিকাশের চেয়ে ব্যবসায়িক দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে। এমন বাস্তবতায় নতুন নায়ক-নায়িকা খোঁজার একটি রিয়েলিটি শো’র বিচারকের দায়িত্ব পালন করছেন প্রতিষ্ঠিত দুই অভিনেত্রী ড. নাজনীন হাসান চুমকি ও রিচি সোলায়মান। তাদের সঙ্গে বিচারক হিসেবে রয়েছেন পরিচালক অনিমেষ আইচ।

এই প্রতিযোগিতায় প্রায় চার হাজার আবেদনকারীর মধ্য থেকে প্রথমে ৪০০ জনকে বাছাই করা হয়। এরপর বিভিন্ন ধাপ পেরিয়ে বিচারকরা নির্বাচন করেছেন সেরা ২০ প্রতিযোগীকে। এই ২০ জনের মধ্য থেকেই গ্র্যান্ড ফিনালেতে নির্বাচিত হবে চ্যাম্পিয়ন জুটি, প্রথম রানার্সআপ এবং দ্বিতীয় রানার্সআপ।

প্রধান বিচারক হিসেবে প্রথমবার দায়িত্ব পালনের অভিজ্ঞতা জানিয়ে নাজনীন হাসান চুমকি বলেন, “এই ধরনের বড় কোনো রিয়েলিটি শো’র প্রধান বিচারক হিসেবে এবারই আমার প্রথম কাজ। পুরো অভিজ্ঞতাটাই আমার খুব ভালো লেগেছে।” রিচি সোলায়মান জানান, এর আগে তিনি লাক্স এবং এক্সপার্ট রাধুনী প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেছেন। তবে অভিনয়শিল্পী নির্বাচনের এই আয়োজনটি ছিল আরও বেশি দায়িত্বপূর্ণ।

তার ভাষায়, “অভিনয়শিল্পী খুঁজে বের করার এই রিয়েলিটি শোতে প্রধান বিচারকের দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি। ইতোমধ্যে সেরা ২০ জনকে বাছাই করা হয়েছে। নির্ধারিত তারিখে গ্র্যান্ড ফিনালেতে আমরা চূড়ান্ত বিজয়ীদের নির্বাচন করব।” এদিকে, বিচারকের দায়িত্বের পাশাপাশি নিজেদের অভিনয়জীবনেও ব্যস্ত সময় পার করছেন দুই তারকা। রিচি সোলায়মান সম্প্রতি একটি নতুন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। অন্যদিকে, নাজনীন হাসান চুমকি অভিনীত ধারাবাহিক ‘ঘরে বাইরে’ এনটিভিতে এবং ‘রূপনগর’ বাংলাভিশনে নিয়মিত প্রচারিত হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

রিয়েলিটি শো’র বিচারকের আসনে চুমকি ও রিচি

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত