সংবাদ

সম্মাননায় ভূষিত খান মোহাম্মদ আলী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১২:২৭ পিএম

সম্মাননায় ভূষিত খান মোহাম্মদ আলী

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সম্প্রতি এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন প্রবাসী সংগঠক ও ‘আনন্দ মেলা’র কর্ণধার খান মোহাম্মদ আলী। লস অ্যাঞ্জেলেসের সিটি মিলনায়তনে বাংলাদেশি মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠান ‘সানারাইস টিউটোরিয়াল সেন্টার’-এর পক্ষ থেকে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

জানা গেছে, তিন দিন আগে অনুষ্ঠিত ওই আয়োজনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ১০৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। একই মঞ্চে খান মোহাম্মদ আলীর হাতে বিশেষ এই সম্মাননা স্মারক তুলে দেন ‘সানারাইস টিউটোরিয়াল সেন্টার’-এর সিইও আবু হানিফ জুয়েল এবং স্থানীয় বাংলাদেশি কেবিনেটের নেতৃবৃন্দ।

সম্মাননা প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে উচ্ছ্বসিত খান মোহাম্মদ আলী বলেন, “বাংলাদেশিদের দ্বারা পরিচালিত এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিশেষ এই সম্মাননা পেয়ে সত্যিই ভীষণ ভালো লাগছে। আমি এই প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞ। আমাকে এভাবে সম্মানিত করার জন্য আবু হানিফ জুয়েলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”

লস অ্যাঞ্জেলেসের লিটল বাংলাদেশ এলাকায় অবস্থিত ‘সানারাইস টিউটোরিয়াল সেন্টার’ বিগত ১৫ বছর ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এখন পর্যন্ত প্রায় ৫ হাজার শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন বলে জানা যায়।

এর আগে গত ২ আগস্ট খান মোহাম্মদ আলীর উদ্যোগে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয় ‘আনন্দ মেলা অ্যাওয়ার্ড ও কালচারাল প্রোগ্রাম ২০২৬’। ওই জমকালো অনুষ্ঠানে উপমহাদেশের প্রখ্যাত নায়িকা ববিতাকে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয়, যার মধ্য দিয়ে তার সংগঠন ‘আনন্দ মেলা’ প্রবাসীদের কাছে এক অনন্য উচ্চতায় পৌঁছে যায়।

উল্লেখ্য, কিছুদিন আগেই ঢাকা ঘুরে গেছেন খান মোহাম্মদ আলী। দেশে অবস্থানকালে তিনি তার সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

সম্মাননায় ভূষিত খান মোহাম্মদ আলী

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত