সংবাদ

মাজারে গান গেয়ে তুমুল বিতর্কে রাহাত ফতেহ আলী খান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৩:৩৯ পিএম

মাজারে গান গেয়ে তুমুল বিতর্কে রাহাত ফতেহ আলী খান
ছবি : সংগৃহীত

বিশ্বখ্যাত কাওয়ালি সংগীতশিল্পী নুসরাত ফতেহ আলী খানের মৃত্যুবার্ষিকীতে তার মাজারে গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কঠোর সমালোচনার মুখে পড়েছেন তাঁরই ভাতিজা ও উত্তরসূরি রাহাত ফতেহ আলী খান। মঙ্গলবার (১৮ আগস্ট) মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে গান পরিবেশনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এই বিতর্কের সূত্রপাত হয়।

পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, নুসরাত ফতেহ আলী খানের প্রয়াণ দিবস উপলক্ষে তার মাজারে কাওয়ালি পরিবেশন করেন রাহাত ফতেহ আলী খান ও তার ছেলে শাহজামান আলী খান। ভিডিওতে দেখা যায়, পিতা-পুত্রের গান গাওয়ার সময় উপস্থিত ভক্ত-অনুরাগীরা কবরের ওপর কাগজের টাকা উড়িয়ে দিচ্ছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই নেটিজেনদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, কবরের সামনে এমন উচ্চস্বরে গান এবং টাকা ওড়ানোর বিষয়টি ধর্মীয় ও সামাজিক শিষ্টাচারবহির্ভূত। সামাজিক যোগাযোগমাধ্যমে জনৈক ব্যবহারকারী লিখেছেন, ‘কবরের সামান্যতম সম্মানটুকুও রাখা হয়নি।’ অনেকে আবার ‘আস্তাগফিরুল্লাহ’ লিখে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

রাহাত ফতেহ আলী খান বরাবরই তার চাচা নুসরাত ফতেহ আলী খানের সংগীতের উত্তরাধিকার বহন করে আসছেন। তবে এবার শ্রদ্ধা জানানোর পদ্ধতি নিয়ে খোদ ভক্তদের মধ্যেই দ্বিধাবিভক্তি দেখা দিয়েছে। নিন্দুকদের মতে, এটি শ্রদ্ধা জানানো নয়, বরং কবরের পবিত্রতা নষ্ট করার শামিল। তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাহাত ফতেহ আলী খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ১৬ আগস্ট মাত্র ৪৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন কিংবদন্তি শিল্পী নুসরাত ফতেহ আলী খান।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মাজারে গান গেয়ে তুমুল বিতর্কে রাহাত ফতেহ আলী খান

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত