সংবাদ

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’য় নতুন গল্পের শুরু

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১২:০১ পিএম

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’য় নতুন গল্পের শুরু

দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ের ব্যস্ততায় ফিরেছেন নুসরাত ফারিয়া। নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’ দিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় নির্মিত কমেডি-থ্রিলার ঘরানার ওয়েব ফিল্মটির শুটিং শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ফ্লোরে।

‘লাপাত্তা’র শুটিং হবে এফডিসি ছাড়াও পূর্বাচল, পুরান ঢাকা এবং ঢাকার বাইরের কয়েকটি লোকেশনে। প্রায় ১০ দিন ধরে চলবে এর শুটিং। নির্মাতার সঙ্গে এবারই প্রথম কাজ করছেন নুসরাত ফারিয়া। গল্পের কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে তাকে। তাকে ঘিরেই এগিয়ে যাবে রহস্য, সাসপেন্স, আবেগ ও কমেডির মিশেলে তৈরি গল্প।

দীর্ঘ সময় পর অভিনয়ের সেটে ফিরে উচ্ছ্বসিত ফারিয়া। এফডিসি তার কাছে চেনা জায়গা। অভিনেত্রী বলেন, “আমি অভিনয়ের মানুষ, সিনেমার মানুষ, এখন তো গানের মানুষও। এফডিসি আমার চিরচেনা স্থান। কদিন আগেই এখানে গানের শুটিং করেছিলাম। এখন করছি ‘লাপাত্তা’। দারুণ গল্পের কাজ। মেহেদী হাসান হৃদয় এই সময়ের মেধাবী নির্মাতা। দর্শকদের পালস বুঝেই কাজ করছেন তিনি।”

‘লাপাত্তা’কে নিছক থ্রিলার বলতে নারাজ ফারিয়া। তাঁর মতে, গল্পে সাসপেন্স ও থ্রিলের পাশাপাশি কমেডি ও আবেগের উপাদান রয়েছে। বিশেষ করে গল্পের কেন্দ্রীয় নারী চরিত্রটিই তাঁকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে।

নুসরাত ফারিয়া বলেন, “গল্পে নারী চরিত্রই প্রধান। পুরো গল্পটি সেই চরিত্রকে ঘিরেই এগিয়েছে। সাসপেন্স, থ্রিল ও আবেগের পাশাপাশি রয়েছে কমেডির উপাদান। ফলে দর্শক এতে ভিন্ন ধরনের অভিজ্ঞতা পাবেন বলে বিশ্বাস করি।”

প্রথম দিনের শুটিংয়ে ফারিয়ার সঙ্গে অংশ নিয়েছেন অভিনেতা নাসির উদ্দিন খান। ওয়েব ফিল্মটিতে আরও অভিনয় করছেন শাহরিয়ার নাজিম জয় ও অন্যরা। নির্মাতার দাবি, গল্প ও নির্মাণশৈলীর কারণে ‘লাপাত্তা’ দর্শকের কাছে আলাদা আবেদন তৈরি করবে।

অভিনয়ে ফেরার পাশাপাশি গত কয়েক মাসে গান নিয়েও ব্যস্ত ছিলেন ফারিয়া। ঈদে প্রকাশিত তার গান ‘লোকে বলে’ শ্রোতাদের ভালো সাড়া পেয়েছে। বিদেশের মঞ্চেও নিয়মিত হয়েছেন তিনি। সম্প্রতি দুবাইয়ের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আগামী মাসে লন্ডনেও একটি শোতে অংশ নেওয়ার কথা রয়েছে। এ ছাড়া নতুন আরও দুটি গান প্রকাশের প্রস্তুতি রয়েছে তার।

তবে নানা ব্যস্ততার মাঝেও অভিনয় যে তার কাছে বিশেষ জায়গা দখল করে আছে, ‘লাপাত্তা’য় ফেরার মধ্য দিয়ে সেটিই যেন আবারও স্পষ্ট হলো। জীবনের নানা অভিজ্ঞতা তাকে আরও পরিণত করেছে বলেও মনে করেন ফারিয়া। তার ভাষায়, জীবনই মানুষের সবচেয়ে বড় শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিনিয়ত নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষ শেখে ও পরিণত হয়। আর কঠিন সময় পার করার সবচেয়ে বড় শক্তি মানুষের ভালোবাসা।

ওটিটিতে নুসরাত ফারিয়ার যাত্রা অবশ্য নতুন নয়। শিহাব শাহীন পরিচালিত ‘যদি কিন্তু তবুও’ দিয়ে এই মাধ্যমে তাঁর অভিষেক। এরপর ‘পাতালঘর’-এ অভিনয় করেন তিনি। এবার ‘লাপাত্তা’য় আরও গল্পনির্ভর ও কেন্দ্রীয় একটি চরিত্রে দেখা যাবে তাকে।

শুটিং শেষে আসন্ন দুর্গাপূজায় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে ‘লাপাত্তা’ মুক্তির পরিকল্পনা রয়েছে। ফলে উৎসবের সময় দর্শকের সামনে নতুন রূপে হাজির হতে পারেন নুসরাত ফারিয়া—এবার শুধু গ্ল্যামার নয়, রহস্য ও গল্পের কেন্দ্রীয় এক নারী চরিত্র হয়ে।

এদিকে বড় পর্দাতেও ব্যস্ততা রয়েছে ফারিয়ার। বাংলাদেশে মুক্তির অপেক্ষায় তাঁর অভিনীত ‘ফুটবল একাত্তর’। কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে ‘রকস্টার’। এ ছাড়া ‘ঠিকানা বাংলাদেশ’সহ আরও কয়েকটি চলচ্চিত্র রয়েছে তাঁর হাতে।

সব মিলিয়ে গান, সিনেমা ও ওয়েব ফিল্ম—তিন মাধ্যমেই নতুন করে ব্যস্ত হয়ে উঠছেন নুসরাত ফারিয়া। আর ‘লাপাত্তা’ যেন সেই নতুন অধ্যায়ের প্রথম দৃশ্য।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’য় নতুন গল্পের শুরু

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত