সংবাদ

নয়া লুকে শাহরিয়ার নাজিম জয়

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১২:০২ পিএম

নয়া লুকে শাহরিয়ার নাজিম জয়

সুপারস্টার শাকিব খানের আলোচিত সিনেমা ‘বরবাদ’-এর নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবার নির্মাণ করছেন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’। আইস্ক্রিনের জন্য নির্মিতব্য এই সিনেমায় অভিনয় করছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। এতে একেবারেই ভিন্ন লুকে দেখা যাবে তাকে।

সম্প্রতি নিজের ফেসবুকে নতুন লুকের একটি ছবি প্রকাশ করেছেন জয়। ছবিতে তার মুখে গোফ, মাথায় টুপি এবং শরীরে ঘামের ছাপ দেখা গেছে। ছবিটি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘দর্শকদের জন্য দারুণ এক বিনোদন এবং চমক আসছে ‘লাপাত্তা’-তে। কাজ করার সময় আমার মনে টান দেয়। আমার মনে হয়, খেলা ঘুরে যাবে।’

নিজের চরিত্র ও সিনেমাটি প্রসঙ্গে জয় বলেন, ‘দারুণ একটি কনটেন্ট পাবে দর্শক। কাজ করে মজা পাচ্ছি। খুব ভালো হচ্ছে। আমার বিশ্বাস, দর্শক টানটান উত্তেজনা ও খুব মজা পাবে।’

বর্তমানে ‘লাপাত্তা’ ওয়েব ফিল্মের শুটিং চলছে। এতে শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে আরও অভিনয় করছেন নুসরাত ফারিয়া, নাসির উদ্দিন খানসহ অনেকে।

নির্মাতা মেহেদী হাসান হৃদয় জানান, কমেডি ও থ্রিলার ঘরানার গল্পে নির্মিত হচ্ছে ‘লাপাত্তা’। দুর্গাপূজা উপলক্ষে আইস্ক্রিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে ওয়েব ফিল্মটির।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

নয়া লুকে শাহরিয়ার নাজিম জয়

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সুপারস্টার শাকিব খানের আলোচিত সিনেমা ‘বরবাদ’-এর নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবার নির্মাণ করছেন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’। আইস্ক্রিনের জন্য নির্মিতব্য এই সিনেমায় অভিনয় করছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। এতে একেবারেই ভিন্ন লুকে দেখা যাবে তাকে।

সম্প্রতি নিজের ফেসবুকে নতুন লুকের একটি ছবি প্রকাশ করেছেন জয়। ছবিতে তার মুখে গোফ, মাথায় টুপি এবং শরীরে ঘামের ছাপ দেখা গেছে। ছবিটি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘দর্শকদের জন্য দারুণ এক বিনোদন এবং চমক আসছে ‘লাপাত্তা’-তে। কাজ করার সময় আমার মনে টান দেয়। আমার মনে হয়, খেলা ঘুরে যাবে।’

নিজের চরিত্র ও সিনেমাটি প্রসঙ্গে জয় বলেন, ‘দারুণ একটি কনটেন্ট পাবে দর্শক। কাজ করে মজা পাচ্ছি। খুব ভালো হচ্ছে। আমার বিশ্বাস, দর্শক টানটান উত্তেজনা ও খুব মজা পাবে।’

বর্তমানে ‘লাপাত্তা’ ওয়েব ফিল্মের শুটিং চলছে। এতে শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে আরও অভিনয় করছেন নুসরাত ফারিয়া, নাসির উদ্দিন খানসহ অনেকে।

নির্মাতা মেহেদী হাসান হৃদয় জানান, কমেডি ও থ্রিলার ঘরানার গল্পে নির্মিত হচ্ছে ‘লাপাত্তা’। দুর্গাপূজা উপলক্ষে আইস্ক্রিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে ওয়েব ফিল্মটির।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত