বাংলাদেশের নাট্যাঙ্গনে আস্থার এক নাম চয়নিকা চৌধুরী। গল্প এবং শিল্পী নির্বাচনে ক্যারিয়ারের শুরু থেকেই তিনি বেশ সচেতন, যার ফলে তার প্রতিটি নাটকের গল্প ও শিল্পীদের প্রাণবন্ত অভিনয় বারবার দর্শককে মুগ্ধ করেছে।
পরিচালনার পথে সাফল্যের
সঙ্গে রজত জয়ন্তী (২৫ বছর) পার করছেন এই গুণী নির্মাতা। তার এই দীর্ঘ পথচলায় এবার যুক্ত
হয়েছে দেশের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান ‘লেজার ভিশন’। প্রতিষ্ঠানটির প্রযোজনায়
এবং ইফফাত আরেফীন তন্বির রচনায় চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘বিষণ্ণ মেঘ’।
এই নাটকের মাধ্যমে
প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় আসছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী
জাকিয়া বারী মম, নন্দিত অভিনেতা ইরফান সাজ্জাদ এবং বর্তমান প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী
সাদিয়া আয়মান। এছাড়াও নাটকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রবীণ অভিনয়শিল্পী
ডলি জহুর ও মিলি বাশার।
নাটকটি প্রসঙ্গে
অভিনয়শিল্পীরা তাদের উচ্ছ্বাস ও নির্মাতার প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন। জাকিয়া বারী
মম বলেন, “চয়নিকা বউদি নির্মাণে পঁচিশ বছর সময় পার করেছেন এরইমধ্যে। সেই উদযাপনেই আমরা
‘বিষণ্ণ মেঘ’ নাটকটিতে অভিনয় করেছি। খুব সুন্দর একটি গল্প, আশা করছি সবার ভালো লাগবে।”
ইরফান সাজ্জাদ জানান,
“একজন পরিচালক হিসেবে দিদির পঁচিশ বছরের পথচলা উপলক্ষে আমি বেশ কয়েকটা নাটকে অভিনয়
করছি। পঁচিশটি বছর ধরে একই ধারাবাহিকতায় নির্মাণে থাকতে গেলে তাকে মেধাবী হতে হয়।
‘বিষণ্ণ মেঘ’ নাটকটি দিদির নিজস্ব স্টাইলেই করা। তার প্যাটার্নের মধ্যেই এটি একটি ভিন্ন
ধরনের গল্প।”
নির্মাতার প্রশংসা
করে সাদিয়া আয়মান বলেন, “দিদির সঙ্গে কাজ করতে বেশি ভালো লাগে কারণ তিনি ভীষণ গোছানো
একজন পরিচালক। আমি, দিদি আর মম আপু এবারই প্রথম এক নাটকে একসঙ্গে কাজ করলাম। দিদি খুব
চমৎকারভাবে রোমান্টিক গল্প বলতে পারেন। আশা করছি নাটকটি দর্শকের মন ছুঁয়ে যাবে।”
প্রযোজনা প্রতিষ্ঠান
‘লেজার ভিশন’ সূত্রে জানা গেছে, বিশেষ এই নাটকটি শিগগিরই বেসরকারি টেলিভিশন চ্যানেল
এটিএন বাংলায় সম্প্রচারিত হবে। পরবর্তীতে দর্শকদের জন্য এটি ‘লেজার ভিশন’-এর অফিশিয়াল
ইউটিউব চ্যানেলেও উন্মুক্ত করা হবে।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন