সংবাদ

কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মেঘ’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৬ জুলাই ২০২৬, ০৯:৩২ পিএম

কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মেঘ’

বর্ষার আগমনী আবহে নতুন আয়োজন নিয়ে হাজির হচ্ছে কোক স্টুডিও বাংলা। সিজন-৪-এর নতুন গান ‘মেঘ’ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রকাশিত হয় কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে। আষাঢ়ের আবহকে কেন্দ্র করে নির্মিত এই গানে বাংলা শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্য এবং সমকালীন সুরের এক অনন্য মেলবন্ধন তুলে ধরা হয়েছে। বর্ষার অনুভূতি, নতুন শুরুর আশা এবং জীবনের পুনর্জাগরণের বার্তা নিয়েই তৈরি হয়েছে গানটি।

‘মেঘ’-এ একসঙ্গে কাজ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব এবং শাস্ত্রীয় সংগীতশিল্পী ও সুরকার মোহাম্মদ শোয়েব। বর্ষার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে থাকা শাস্ত্রীয় রাগ ‘মিয়াঁ কি মালহার’ থেকে অনুপ্রাণিত হয়ে গানটির সুর ও আবহ নির্মাণ করা হয়েছে।

গানটির অন্যতম বৈশিষ্ট্য হলো বাংলা সংস্কৃতির চিরায়ত উপাদানকে আধুনিক উপস্থাপনায় তুলে ধরা। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য থেকে অনুপ্রেরণা নিয়ে এতে যুক্ত হয়েছে সমকালীন স্পোকেন ওয়ার্ড। পাশাপাশি আধুনিক সংগীতায়োজন, শাস্ত্রীয় আবহ এবং সমসাময়িক কণ্ঠের সমন্বয়ে গানটি পেয়েছে ভিন্ন মাত্রা।

‘মেঘ’-এ কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম, মোহাম্মদ শোয়েব ও মৌসুমি। শাস্ত্রীয় সংগীত ও আধুনিক সুরের এই সমন্বয় কোক স্টুডিও বাংলার সেই ধারাবাহিক প্রয়াসেরই অংশ, যার মাধ্যমে দেশীয় সংগীত ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে নতুনভাবে তুলে ধরা হচ্ছে।

বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতিতে বর্ষা বরাবরই বিশেষ অনুপ্রেরণার উৎস। সেই ঐতিহ্যকে আধুনিক সংগীতের ভাষায় নতুনভাবে উদযাপন করতেই আসছে ‘মেঘ’।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মেঘ’

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত