সংবাদ

মহেশপুরে ৬ মাসে ১৬ মামলা: সব আসামি গ্রেপ্তার

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ৭ জুলাই ২০২৬, ১১:১৪ এএম

মহেশপুরে ৬ মাসে ১৬ মামলা: সব আসামি গ্রেপ্তার
মহেশপুর থানা। ছবি : সংবাদ

ঝিনাইদহের মহেশপুরে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলার আসামিদের আইনের আওতায় আনতে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে পুলিশ। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে দায়ের হওয়া ১৬টি মামলার এজাহারভুক্ত ২১ জন আসামির সবাইকেই গ্রেপ্তার করা হয়েছে।

একই সঙ্গে ১০টি মামলার তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। বাকি ৬টি মামলার তদন্তও শেষ পর্যায়ে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মহেশপুর থানা সূত্রে জানা যায়, গত ছয় মাসে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোট ১৬টি মামলা করা হয়। এর মধ্যে ধর্ষণের একটি, গণধর্ষণের দুটি, ধর্ষণের চেষ্টার একটি, যৌন নিপীড়নের চারটি এবং নারী অপহরণের ৮টি মামলা রয়েছে। প্রতিটি মামলা গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সব আসামিকে গ্রেপ্তার করে।

পুলিশ আরও জানায়, মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে ১৬টি মামলার মধ্যে ১০টিরই তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে আদালতে জমা দেওয়া হয়েছে। বাকি মামলাগুলোর তদন্ত প্রতিবেদনও দ্রুত দাখিল করা হবে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘নারী ও শিশু নির্যাতনের মতো স্পর্শকাতর অপরাধে আমরা কোনো ধরনের গাফিলতির সুযোগ দিচ্ছি না। অভিযোগ পাওয়ার পরপরই মামলা গ্রহণ, ভুক্তভোগীদের আইনি সহায়তা ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে।’

ওসি আরও বলেন, এ ধরনের অপরাধ দমনে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিতে পুলিশ সব সময় আন্তরিক।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

মহেশপুরে ৬ মাসে ১৬ মামলা: সব আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত