সংবাদ

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু, আহত ২

প্রতিনিধি, জামালপুর
প্রতিনিধি, জামালপুর
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৩:১৩ পিএম

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু, আহত ২

জামালপুরের মেলান্দহে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শামছুদ্দিন আহমেদ রুবেল (৪০) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়কের শাহাজাতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

নিহত শামছুদ্দিন আহমেদ রুবেল দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের পূর্ব কামারের চর এলাকার আব্দুল কদ্দুছের ছেলে। তিনি দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী বাজারে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখা পরিচালনা করতেন।

আহত ব্যক্তিরা হলেন - দেওয়ানগঞ্জের নাজমুল হোসাইন (৪৫) ও ইসলামপুরের বাসিন্দা প্রাইভেট কার চালক মেহেদী হাসান (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে জামালপুরগামী একটি প্রাইভেট কার শাহাজাতপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা দিলে গাড়িতে থাকা তিনজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামছুদ্দিন আহমেদকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মুন্তাসির ইয়ামান আবিদ জানান, শামছুদ্দিন আহমেদকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। আহত বাকি দুজনকে ময়মনসিংহে পাঠানো হয়েছে।

মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) জ্যোতির্ময় সরকার মিশু বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু, আহত ২

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত