সংবাদ

নাইক্ষ্যংছড়িতে পাহাড়ি ঢলে সেতু ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)
প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)
প্রকাশ: ৯ জুলাই ২০২৬, ০১:৪৮ পিএম

নাইক্ষ্যংছড়িতে পাহাড়ি ঢলে সেতু ধসে যোগাযোগ বিচ্ছিন্ন
নাইক্ষ্যংছড়ির গর্জন খালের ওপর ধসে পড়া সেতু। ছবি : সংবাদ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রবল স্রোতে একটি সেতু ধসে পড়েছে। এতে উপজেলার বাইশারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের থুইলা অং পাড়ার সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে গর্জন খালের ওপর নির্মিত সেতুটি ধসে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক শ মানুষ।

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল রাত থেকে এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। আজ ভোররাত ৪ টার দিকে গর্জন খালের প্রবল স্রোতে বিকট শব্দে সেতুটি মাঝখান থেকে ভেঙে পড়ে। শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে দেখেন, সেতুটি খালের মধ্যে ধসে রয়েছে।

থুইলা অং পাড়ার বাসিন্দা ও স্কুলশিক্ষক মংচাচিং মার্মা বলেন, “ভোররাতে বিকট শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখি পাড়ার একমাত্র সেতুটি ধসে পড়েছে। এখন যাতায়াতের কোনো পথ নেই।”

স্থানীয়রা জানান, ওই পাড়ার কয়েক শ শিক্ষার্থী, কৃষক ও চাকরিজীবী প্রতিদিন এই সেতু দিয়েই চলাচল করেন। এটি ধসে পড়ায় পাড়ার বাসিন্দারা এখন পানিবন্দি অবস্থার মধ্যে পড়েছেন। জরুরি প্রয়োজনেও কেউ যাতায়াত করতে পারছেন না।

ভুক্তভোগী বাসিন্দারা দ্রুত বিকল্প যাতায়াত ব্যবস্থা এবং একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

নাইক্ষ্যংছড়িতে পাহাড়ি ঢলে সেতু ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রবল স্রোতে একটি সেতু ধসে পড়েছে। এতে উপজেলার বাইশারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের থুইলা অং পাড়ার সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে গর্জন খালের ওপর নির্মিত সেতুটি ধসে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক শ মানুষ।

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল রাত থেকে এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। আজ ভোররাত ৪ টার দিকে গর্জন খালের প্রবল স্রোতে বিকট শব্দে সেতুটি মাঝখান থেকে ভেঙে পড়ে। শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে দেখেন, সেতুটি খালের মধ্যে ধসে রয়েছে।

থুইলা অং পাড়ার বাসিন্দা ও স্কুলশিক্ষক মংচাচিং মার্মা বলেন, “ভোররাতে বিকট শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখি পাড়ার একমাত্র সেতুটি ধসে পড়েছে। এখন যাতায়াতের কোনো পথ নেই।”

স্থানীয়রা জানান, ওই পাড়ার কয়েক শ শিক্ষার্থী, কৃষক ও চাকরিজীবী প্রতিদিন এই সেতু দিয়েই চলাচল করেন। এটি ধসে পড়ায় পাড়ার বাসিন্দারা এখন পানিবন্দি অবস্থার মধ্যে পড়েছেন। জরুরি প্রয়োজনেও কেউ যাতায়াত করতে পারছেন না।

ভুক্তভোগী বাসিন্দারা দ্রুত বিকল্প যাতায়াত ব্যবস্থা এবং একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত