স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে আগামী ৯ আগষ্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এরপর দাবি-আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ এবং তা নিষ্পত্তি করে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ৩১ আগস্ট। এ লক্ষ্যে দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা ও নিবন্ধন কর্মকর্তাকে নির্দেশনা পাঠিয়েছে ইসি।
চিঠিতে বলা হয়েছে, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্ম নেওয়া ব্যক্তিদের মধ্যে যারা ৩১ জুলাই পর্যন্ত ডেটাবেজে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি চূড়ান্ত করা হবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত করে মাঠপর্যায়ে সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তার কাছে লিংক পাঠানোর শেষ তারিখ ৪ আগস্ট। খসড়া ভোটার তালিকা ৯ আগস্ট প্রকাশের পর দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন জমার শেষ তারিখ ২৪ আগস্ট। এসব আবেদন নিষ্পত্তির শেষ সময় ২৭ আগস্ট। নিষ্পত্তি হওয়া আবেদনের সিদ্ধান্ত তালিকায় অন্তর্ভুক্তির শেষ তারিখ ২৮ আগস্ট। সব প্রক্রিয়া শেষে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।
ইসির চিঠিতে আরও বলা হয়েছে, এই কার্যক্রম চলাকালে মুদ্রিত খসড়া তালিকা জনসাধারণের পরিদর্শন এবং ভুলত্রুটি সংশোধনের আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়ে প্রচারণা চালাতে হবে। এ জন্য মসজিদ-মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে নামাজ বা প্রার্থনার আগে-পরে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে ঘোষণা দেওয়া এবং স্থানীয় সাংবাদিক ও কেবল অপারেটরদের মাধ্যমে জনস্বার্থে তা প্রচারের ব্যবস্থা নিতে বলা হয়েছে সংশ্লিষ্টদের।

শুক্রবার, ১০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন