সংবাদ

একই দিনে যুগ্মসচিব হলেন ১৭৯ কর্মকর্তা

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ৯ জুলাই ২০২৬, ১০:১৪ পিএম

একই দিনে যুগ্মসচিব হলেন ১৭৯ কর্মকর্তা
ছবি : সংগৃহীত

উপসচিব পদের ১৭৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ পদোন্নতির কথা জানানো হয়। এর আগে সকালে পদোন্নতির সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর একটি প্রজ্ঞাপনে ১৭২ জনকে এবং পরে আরেক প্রজ্ঞাপনে ৭ জনকে পদোন্নতি দেওয়া হয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয়ে সরকার গঠনের পর প্রশাসনে এটাই একসঙ্গে সবচেয়ে বড় পদোন্নতি। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র বলছে, এবার ২৫ ব্যাচের কর্মকর্তাদের এবং ২৪ ব্যাচের বাদ পড়াদের যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

এর আগে প্রশাসন ক্যাডারের ১৩৮ এবং অন্য ক্যাডার মিলিয়ে ২৪তম ব্যাচের প্রায় ১৯০ জন কর্মকর্তাকে উপসচিব থেকে যুগ্মসচিব করার সুপারিশ করা হয়েছিল। সবশেষ অন্তবর্তী সরকারের সময় ২৪ ব্যাচের ৮০ জনকে পদোন্নতি দিয়ে যুগ্মসচিব করা হয়েছিল। আর ২৫তম ব্যাচের মোট ১৭০ জনের মধ্যে ৮০ জনকে বিবেচনায় নেওয়া হয় যারা ইতোমধ্যে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন। এছাড়া দীর্ঘদিন ধরে পদোন্নতি আটকে থাকা ১৫তম ব্যচের দুইজন উপ সচিবকেও যুগ্মসচিব করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

একই দিনে যুগ্মসচিব হলেন ১৭৯ কর্মকর্তা

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

উপসচিব পদের ১৭৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ পদোন্নতির কথা জানানো হয়। এর আগে সকালে পদোন্নতির সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর একটি প্রজ্ঞাপনে ১৭২ জনকে এবং পরে আরেক প্রজ্ঞাপনে ৭ জনকে পদোন্নতি দেওয়া হয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয়ে সরকার গঠনের পর প্রশাসনে এটাই একসঙ্গে সবচেয়ে বড় পদোন্নতি। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র বলছে, এবার ২৫ ব্যাচের কর্মকর্তাদের এবং ২৪ ব্যাচের বাদ পড়াদের যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

এর আগে প্রশাসন ক্যাডারের ১৩৮ এবং অন্য ক্যাডার মিলিয়ে ২৪তম ব্যাচের প্রায় ১৯০ জন কর্মকর্তাকে উপসচিব থেকে যুগ্মসচিব করার সুপারিশ করা হয়েছিল। সবশেষ অন্তবর্তী সরকারের সময় ২৪ ব্যাচের ৮০ জনকে পদোন্নতি দিয়ে যুগ্মসচিব করা হয়েছিল। আর ২৫তম ব্যাচের মোট ১৭০ জনের মধ্যে ৮০ জনকে বিবেচনায় নেওয়া হয় যারা ইতোমধ্যে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন। এছাড়া দীর্ঘদিন ধরে পদোন্নতি আটকে থাকা ১৫তম ব্যচের দুইজন উপ সচিবকেও যুগ্মসচিব করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত