সংবাদ

উত্তাল ভারত: অনশনে সোনাম ওয়াংচুক, ২০ জুলাই সংসদ অভিযান

দীপক মুখার্জী, কলকাতা
দীপক মুখার্জী, কলকাতা
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:৪৮ এএম

উত্তাল ভারত: অনশনে সোনাম ওয়াংচুক, ২০ জুলাই সংসদ অভিযান

হঠাৎ করেই আন্দোলনের মোড় ঘুরল। রাজধানী জুড়ে চাঞ্চল্য, সংসদ ঘেরাওয়ের ডাক দিল ‘ককরোচ জনতা পার্টি’। পরিকল্পনা বদলে এখন আরও কঠোর অবস্থানে আন্দোলনকারীরা। অনশন ও ধর্না মিলিয়ে ২৩ দিন, তার মধ্যে টানা ১৫ দিন অনশন তবুও কেন্দ্রের তরফে উল্লেখযোগ্য কোনও সাড়া নেই বলে অভিযোগ।

সোনাম ওয়াঙচুক-এর নেতৃত্বে এই আন্দোলন এখন এক নতুন মাত্রা পেয়েছে। দিল্লির যন্তর মান্তার থেকে শুরু হওয়া এই বিক্ষোভ শুধুমাত্র একটি পরীক্ষা কেলেঙ্কারির প্রতিবাদ নয় এটি ক্রমশ শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক দায়বদ্ধতা এবং নাগরিক অধিকারের বৃহত্তর প্রশ্নে রূপ নিচ্ছে।

NEET প্রশ্নফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-এর পদত্যাগের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন এখন আবেগের জায়গা ছাড়িয়ে রাজনৈতিক চাপের অস্ত্রে পরিণত হচ্ছে। অভিযোগ, একাধিক পড়ুয়ার আত্মহত্যার পরও কেন্দ্রের নির্লিপ্ততা মানুষের ক্ষোভ বাড়াচ্ছে।

মঞ্চে অনশনরত সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থারও অবনতি হয়েছে। প্রায় ৭.৫ কেজি ওজন কমেছে, রক্তচাপ নেমে এসেছে ১০৬/৭৪-এ। নিজের ভিডিও বার্তায় তিনি স্পষ্ট বলেছেন “আমি গাঁধী নই, দেশনায়কও নই। সাধারণ নাগরিক হিসেবে নিজের দায়িত্ব পালন করছি।”

বরং তিনি দেশবাসীকেই সরাসরি আহ্বান জানিয়েছেন নিজেদের অধিকারের লড়াইয়ে নিজেরাই নায়ক হয়ে উঠতে। কে এই  ওয়াংচুক (লাদাখের মাটি থেকে উঠে আসা এক ভিন্নধর্মী কণ্ঠ সোনাম ওয়াঙচুক।

বিখ্যাত ইঞ্জিনিয়ার, শিক্ষাবিদ, সমাজকর্মী তিন ভূমিকাতেই তিনি অনন্য। প্রচলিত পড়াশোনার বাইরে গিয়ে বাস্তবমুখী শিক্ষার পথ দেখাতে গড়ে তুলেছেন   “লাদাখের ছাত্রদের জন্য "শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলন” (SECMOL)।

তাঁর ‘আইস স্টূপা’ উদ্ভাবন বদলে দিয়েছে লাদাখের জলসংকটের চিত্র। আর সেই কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন Ramon Magsaysay Award।

এখন তিনি শুধু উদ্ভাবক নন, আন্দোলনের মুখ। নাগরিকদের উদ্দেশে তাঁর বার্তা “নায়ক খুঁজবেন না, নিজেই নায়ক হোন।”

অনশন, প্রতিবাদ আর প্রশ্ন সব মিলিয়ে সোনম ওয়াংচুক এখন এক প্রতীক… পরিবর্তনের প্রতীক।

এই বক্তব্য আন্দোলনের চরিত্র বদলে দিচ্ছে। এটি আর কেবল নেতৃত্ব নির্ভর আন্দোলন নয়, বরং গণ-অংশগ্রহণের আহ্বানে রূপ নিচ্ছে। “দিল্লি আসতে না পারলে, যেখানে আছেন সেখানেই একদিন অনশন করুন” এই বার্তা কার্যত একটি বিকেন্দ্রীভূত প্রতিবাদের ইঙ্গিত দিচ্ছে।

এদিকে, আগামী ২০ জুলাই সংসদ ভবন ঘেরাও অভিযান এই ঘোষণাই এখন সবচেয়ে বড় রাজনৈতিক বার্তা। আন্দোলনকারীরা সরাসরি সাংসদদের সঙ্গে দেখা করে নিজেদের দাবি জানাতে চান। ফলে প্রশ্ন উঠছে এই চাপের মুখে কী ভূমিকা নেবেন লোকসভার স্পিকার ওঁম বিড়লা? বিষয়টি কি সংসদের ভেতরে প্রবলভাবে উঠবে?

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আন্দোলন এখন একটি টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সরকারের সামনে এটি শুধু একটি পরীক্ষার দুর্নীতির ইস্যু নয় এটি এখন বাড়তি দাবি সম্বলিত  প্রশাসনিক জবাবদিহি বনাম জনআস্থার লড়াই হয়ে উঠছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এই আন্দোলন ক্রমশ প্রতীকী রূপ নিচ্ছে। অনশন, আত্মত্যাগ, এবং সরাসরি নাগরিক অংশগ্রহণ এই তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়ে এটি ভবিষ্যতের বৃহত্তর গণআন্দোলনের ইঙ্গিত দিচ্ছে।

২০ জুলাই শুধু একটি মিছিল নয়, বরং এটি হতে পারে রাজনৈতিক বার্তার এক বড় মঞ্চ। এখন দেখার সরকার কি আগেই পদক্ষেপ নেয়, না কি রাস্তাই হয়ে ওঠে চূড়ান্ত চাপের কেন্দ্র।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৩ জুলাই ২০২৬

উত্তাল ভারত: অনশনে সোনাম ওয়াংচুক, ২০ জুলাই সংসদ অভিযান

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত