সংবাদ

সাতক্ষীরায় দুস্থদের মাঝে বড় অনুদান ঘোষণা

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৩:০৫ পিএম

সাতক্ষীরায় দুস্থদের মাঝে বড় অনুদান ঘোষণা
খাদ্যসামগ্রী বিতরণের পর ঋশিল্পী প্রাঙ্গণে চারা রোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক। ছবি : সংবাদ

সাতক্ষীরায় ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দরিদ্র, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) বেলা ১২টায় শহরের বিনেরপোতা এলাকায় সংস্থাটির প্রশিক্ষণ কক্ষে এক কর্মসূচিতে ১০০ জন মানুষের হাতে এ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান। এতে বক্তব্য দেন ঋশিল্পী ইন্টারন্যাশনালের পরিচালক সৈয়দ মোহাম্মদ খালেদ।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘সব ধরনের মানবিক ও সেবামূলক কাজের পাশে জেলা পরিষদ সব সময় থাকবে।’ এ সময় তিনি ঋশিল্পী ইন্টারন্যাশনালের সেবামূলক কার্যক্রম এগিয়ে নিতে জেলা পরিষদের পক্ষ থেকে ৪ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।

অনুষ্ঠান শেষে জেলা পরিষদ প্রশাসক প্রতিষ্ঠান প্রাঙ্গণে একটি নারকেলের চারা রোপণ করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৩ জুলাই ২০২৬

সাতক্ষীরায় দুস্থদের মাঝে বড় অনুদান ঘোষণা

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সাতক্ষীরায় ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দরিদ্র, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) বেলা ১২টায় শহরের বিনেরপোতা এলাকায় সংস্থাটির প্রশিক্ষণ কক্ষে এক কর্মসূচিতে ১০০ জন মানুষের হাতে এ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান। এতে বক্তব্য দেন ঋশিল্পী ইন্টারন্যাশনালের পরিচালক সৈয়দ মোহাম্মদ খালেদ।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘সব ধরনের মানবিক ও সেবামূলক কাজের পাশে জেলা পরিষদ সব সময় থাকবে।’ এ সময় তিনি ঋশিল্পী ইন্টারন্যাশনালের সেবামূলক কার্যক্রম এগিয়ে নিতে জেলা পরিষদের পক্ষ থেকে ৪ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।

অনুষ্ঠান শেষে জেলা পরিষদ প্রশাসক প্রতিষ্ঠান প্রাঙ্গণে একটি নারকেলের চারা রোপণ করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত