সংবাদ

বিএনপি সরকার ৬ মাসেই অজনপ্রিয় হয়ে পড়েছে : সারজিস আলম

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৮:০৩ পিএম

বিএনপি সরকার ৬ মাসেই অজনপ্রিয় হয়ে পড়েছে : সারজিস আলম
ছবি : সংবাদ

ক্ষমতা গ্রহণের মাত্র ছয় মাসের মধ্যেই বিএনপি সরকার অজনপ্রিয় হয়ে পড়েছে এবং তারা জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ফেনীর একটি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, ‘জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন তো দূরের কথা, তারা নিজেদের ঘোষিত ৩১ দফার সঙ্গেও প্রতারণা করেছে।’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট ও দীর্ঘ লোডশেডিংয়ে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রতিটি প্রতিষ্ঠানে দলীয়করণ ও স্বজনপ্রীতি চলছে। এমনকি ইউনিয়ন পরিষদে প্রশাসক বসানোর উদ্যোগকে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য একটি 'লজ্জাজনক উদাহরণ' বলে অভিহিত করেন।

সংসদে সংস্কারের ম্যান্ডেট নিয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করে সারজিস বলেন, ‘বিএনপি গণভোটের রায়কে মানতে চায় না। তারা মানুষের আকাঙ্ক্ষা ও সংস্কারের পক্ষের ম্যান্ডেটকে এড়িয়ে যেতে চাইছে।’

আগামী সব স্থানীয় নির্বাচনে এনসিপি একক প্রার্থী ঘোষণা করবে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় এনসিপির নেতারা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবিলায় সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। তাদের একমাত্র সফলতা হলো-তারা সফলভাবে ব্যর্থ হয়েছে।

অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজাউদ্দিন এবং ফেনী জেলা কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকতসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে ফেনীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সাংগঠনিক অনুষ্ঠানেও বক্তব্য দেন সারজিস আলম।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

বিএনপি সরকার ৬ মাসেই অজনপ্রিয় হয়ে পড়েছে : সারজিস আলম

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত