সংবাদ

গোমস্তাপুর সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

প্রতিনিধি, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)
প্রতিনিধি, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৭:১৪ পিএম

গোমস্তাপুর সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
ছবি : সংবাদ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ছয় বাংলাদেশিকে পুশ-ইনের (জোরপূর্বক সীমান্ত পার করা) চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে বিএসএফের এই চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়।

বিজিবি সূত্র জানায়, ভোর সাড়ে ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) আওতাধীন রামদাসপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৬/আরপি দিয়ে এই চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসের নগর ক্যাম্পের সদস্যরা ছয়জন পুরুষকে বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়ার চেষ্টা করেন।

সংবাদ পেয়ে রামদাসপুর বিওপির বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিজিবির অনড় অবস্থানের মুখে বিএসএফ তাদের ভারতীয় সীমান্তের শূন্যরেখার (জিরো লাইন) ভেতরে ফিরিয়ে নিতে বাধ্য হয়। এই ঘটনার পর সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

গোমস্তাপুর সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ছয় বাংলাদেশিকে পুশ-ইনের (জোরপূর্বক সীমান্ত পার করা) চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে বিএসএফের এই চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়।

বিজিবি সূত্র জানায়, ভোর সাড়ে ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) আওতাধীন রামদাসপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৬/আরপি দিয়ে এই চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসের নগর ক্যাম্পের সদস্যরা ছয়জন পুরুষকে বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়ার চেষ্টা করেন।

সংবাদ পেয়ে রামদাসপুর বিওপির বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিজিবির অনড় অবস্থানের মুখে বিএসএফ তাদের ভারতীয় সীমান্তের শূন্যরেখার (জিরো লাইন) ভেতরে ফিরিয়ে নিতে বাধ্য হয়। এই ঘটনার পর সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত