সংবাদ

২০ জেলায় ঝড়ের পূর্বাভাস, নদী বন্দরে সতর্কসংকেত

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৮:০৬ এএম

২০ জেলায় ঝড়ের পূর্বাভাস, নদী বন্দরে সতর্কসংকেত

দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে আজ সকালের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি। এই পরিস্থিতিতে এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

​সোমবার (১৩ জুলাই) রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। 

​আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের প্রায় সব বিভাগেই ঝড়ের এই পূর্বাভাস রয়েছে। অঞ্চলগুলো হলো:

​রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া ও কুষ্টিয়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর ও মাদারীপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী ও নোয়াখালী,  ​ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।

এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

ঝড়ো আবহাওয়ার কারণে নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নদী পথে চলাচলকারী হালকা ও মাঝারি নৌযানগুলোকে সাবধানে ও সতর্কতার সাথে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

২০ জেলায় ঝড়ের পূর্বাভাস, নদী বন্দরে সতর্কসংকেত

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে আজ সকালের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি। এই পরিস্থিতিতে এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

​সোমবার (১৩ জুলাই) রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। 

​আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের প্রায় সব বিভাগেই ঝড়ের এই পূর্বাভাস রয়েছে। অঞ্চলগুলো হলো:

​রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া ও কুষ্টিয়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর ও মাদারীপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী ও নোয়াখালী,  ​ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।

এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

ঝড়ো আবহাওয়ার কারণে নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নদী পথে চলাচলকারী হালকা ও মাঝারি নৌযানগুলোকে সাবধানে ও সতর্কতার সাথে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত