সংবাদ

ঝাড়ফুঁকের নামে প্রতারণা, ধরা পড়লেন কবিরাজ

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৮:৫৪ এএম

ঝাড়ফুঁকের নামে প্রতারণা, ধরা পড়লেন কবিরাজ
জব্দ হলো ঝাড়ফুঁক ও কবিরাজির বিপুল সরঞ্জাম। ছবি : সংবাদ

চুয়াডাঙ্গা পৌর এলাকায় কবিরাজির নামে অপচিকিৎসা ও প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ জুলাই) দুপুরে পৌরসভার হাজরাহাটি জোয়ার্দারপাড়ায় এই অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রিপন হোসেন। আদালত সূত্রে জানা গেছে, রিপন দীর্ঘদিন ধরে এলাকায় তাবিজ-কবজ ও ঝাড়ফুঁকের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র তাঁর আস্তানায় অভিযান চালান। অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে ওই চিকিৎসালয় থেকে বিপুল পরিমাণ কবিরাজি বই, ভেষজ ও কথিত ওষুধসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানে চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান এবং জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র জানান, অভিযুক্ত রিপন হোসেন ভবিষ্যতে এমন অনৈতিক কাজ করবেন না মর্মে লিখিত অঙ্গীকারনামা দিয়েছেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

ঝাড়ফুঁকের নামে প্রতারণা, ধরা পড়লেন কবিরাজ

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

চুয়াডাঙ্গা পৌর এলাকায় কবিরাজির নামে অপচিকিৎসা ও প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ জুলাই) দুপুরে পৌরসভার হাজরাহাটি জোয়ার্দারপাড়ায় এই অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রিপন হোসেন। আদালত সূত্রে জানা গেছে, রিপন দীর্ঘদিন ধরে এলাকায় তাবিজ-কবজ ও ঝাড়ফুঁকের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র তাঁর আস্তানায় অভিযান চালান। অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে ওই চিকিৎসালয় থেকে বিপুল পরিমাণ কবিরাজি বই, ভেষজ ও কথিত ওষুধসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানে চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান এবং জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র জানান, অভিযুক্ত রিপন হোসেন ভবিষ্যতে এমন অনৈতিক কাজ করবেন না মর্মে লিখিত অঙ্গীকারনামা দিয়েছেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত