সংবাদ

‘পুরোনো এক আলমারি’তে দিলারা জামানের সঙ্গে মৌ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৭:০২ পিএম

‘পুরোনো এক আলমারি’তে দিলারা জামানের সঙ্গে মৌ

বাংলাদেশের অভিনয় অঙ্গনের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান। আশিরও বেশি বয়সেও নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি। এবার ভিন্নধর্মী গল্পের নাটক ‘পুরোনো এক আলমারি’তে অভিনয় করেছেন এই গুণী অভিনেত্রী। নাটকটিতে এই সময়ের নন্দিত অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌয়ের শাশুড়ির চরিত্রে দেখা যাবে দিলারা জামানকে।

নাটকের গল্প আবর্তিত হয়েছে দিলারা জামানের একটি পুরোনো আলমারিকে ঘিরে। গল্পে এই আলমারিকে কেন্দ্র করে নানা ঘটনা ও আবেগের বহিঃপ্রকাশ ঘটবে। নাটকটির গল্প লিখেছেন মাতিয়া বানু শুকু। নির্মাণ করেছেন মাঈন হাসান। ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে দায়িত্ব পালন করেছেন সোমেশ্বর অলি।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘এই সময়ে এসে আসলে অনেক ভালো ভালো গল্পের নাটকে কাজ করার সুযোগ হচ্ছে। একটা নাটকের চেয়ে আরেকটা নাটকের গল্প সুন্দর। যথারীতি ‘পুরোনো এক আলমারি’ নাটকটিরও গল্প খুব সুন্দর। বলা যায়, অনেকদিন পর আমার মনের মতো গল্পের একটি নাটকে কাজ করছি। ধন্যবাদ মাতিয়া বানু শুকুকে এত চমৎকার একটি গল্প রচনা করার জন্য।’

মৌ প্রসঙ্গে তিনি বলেন, ‘মৌ এর আগেও আমার সঙ্গে অনেক নাটকে অভিনয় করেছে। খুব লক্ষ্মী একটি মেয়ে। বেশ নিখুঁত অভিনয় করে।’

দিলারা জামানের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তাহমিনা সুলতানা মৌ বলেন, ‘শ্রদ্ধেয় দিলারা জামান আন্টির সঙ্গে ঠিক কোন নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছি, তা মনে নেই। তবে তার সঙ্গে বহু নাটকে কাজ করার সুযোগ হয়েছে আমার। তিনি তো আসলে আমাদের সত্যিকার অর্থেই কিংবদন্তি একজন অভিনেত্রী। তার কাছ থেকে শেখার অনেক কিছু আছে। প্রতিনিয়তই তার কাছ থেকে শিখি।’

দিলারা জামানের সুস্থ ও প্রাণবন্ত থাকার রহস্য নিয়েও প্রশংসা করেন মৌ। তিনি বলেন, ‘সবচেয়ে বড় কথা, তিনি নিজেকে যত্ন করতে জানেন বলেই এখনো তিনি প্রাণবন্ত, সুস্থ ও সুন্দর। এখনো তিনি অভিনয়ে নিয়মিত।’

‘পুরোনো এক আলমারি’ নাটকে অভিনয়ের অনুভূতি জানিয়ে মৌ বলেন, ‘অভিনয় করে ভালো লাগছে। তার একটাই কারণ—এতে দিলারা জামান আন্টি আছেন, যার সঙ্গে কাজ করতে সবসময়ই ভীষণ ভালো লাগে।’

নাটকটি শিগগিরই প্রচারে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

‘পুরোনো এক আলমারি’তে দিলারা জামানের সঙ্গে মৌ

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত