সংবাদ

বাচ্চুর গানের আবেশে লিডিয়ানের ‘ঐ সম্মোহনের সুর’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৭:১৬ পিএম

বাচ্চুর গানের আবেশে লিডিয়ানের ‘ঐ সম্মোহনের সুর’

প্রয়াত কিংবদন্তি ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে নতুন গান প্রকাশ করেছে ব্যান্ড ‘লিডিয়ান’। ‘ঐ সম্মোহনের সুর’ শিরোনামের গানটি আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী উপলক্ষে তাকে উৎসর্গ করা হয়েছে।

আইয়ুব বাচ্চুর জনপ্রিয় কয়েকটি গানের শিরোনাম ও কথামালার সমন্বয়ে ভিন্নধর্মী আবহে সাজানো হয়েছে গানটি। সঞ্জয় রায়ের কথায় গানটির সুর, সংগীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন লিডিয়ানের প্রধান ভোকালিস্ট ও লিড গিটারিস্ট রাজেশ মজুমদার।

গানটি প্রসঙ্গে রাজেশ মজুমদার বলেন, ‘বাচ্চু ভাইয়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনের একান্ত আর্তি থেকেই এ গানটি আমরা তার জন্মদিন উপলক্ষে উৎসর্গ করছি। তার জনপ্রিয় কিছু গানের কথা নিয়ে কাজটি একটু ভিন্নভাবে সাজানো হয়েছে।’

আইয়ুব বাচ্চুর সঙ্গে নিজের স্মৃতিচারণ করে রাজেশ বলেন, ‘মৃত্যুর কিছুদিন আগেও বাচ্চু ভাই একটি মিউজিক স্কুল গড়ে তোলার স্বপ্নের কথা আমাকে জানিয়েছিলেন। তার রেখে যাওয়া সেই স্বপ্ন আমাদের সম্মিলিতভাবে পূরণ করতে হবে।’

রোববার থেকে লিডিয়ান ব্যান্ডের অফিসিয়াল ফেসবুক পেজে গানটি শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

রাজেশ মজুমদারের নেতৃত্বে গত এক দশক ধরে আইয়ুব বাচ্চুর রকধারাকে ধারণ করে গান করে আসছে ‘লিডিয়ান’। ব্যান্ডটির অন্য সদস্যরা হলেন লিড গিটারে রিন্টু, কিবোর্ডে পুলক, বেইজ গিটারে রিভান এবং ড্রামসে তাপস মজুমদার।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাচ্চুর গানের আবেশে লিডিয়ানের ‘ঐ সম্মোহনের সুর’

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

প্রয়াত কিংবদন্তি ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে নতুন গান প্রকাশ করেছে ব্যান্ড ‘লিডিয়ান’। ‘ঐ সম্মোহনের সুর’ শিরোনামের গানটি আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী উপলক্ষে তাকে উৎসর্গ করা হয়েছে।

আইয়ুব বাচ্চুর জনপ্রিয় কয়েকটি গানের শিরোনাম ও কথামালার সমন্বয়ে ভিন্নধর্মী আবহে সাজানো হয়েছে গানটি। সঞ্জয় রায়ের কথায় গানটির সুর, সংগীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন লিডিয়ানের প্রধান ভোকালিস্ট ও লিড গিটারিস্ট রাজেশ মজুমদার।

গানটি প্রসঙ্গে রাজেশ মজুমদার বলেন, ‘বাচ্চু ভাইয়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনের একান্ত আর্তি থেকেই এ গানটি আমরা তার জন্মদিন উপলক্ষে উৎসর্গ করছি। তার জনপ্রিয় কিছু গানের কথা নিয়ে কাজটি একটু ভিন্নভাবে সাজানো হয়েছে।’

আইয়ুব বাচ্চুর সঙ্গে নিজের স্মৃতিচারণ করে রাজেশ বলেন, ‘মৃত্যুর কিছুদিন আগেও বাচ্চু ভাই একটি মিউজিক স্কুল গড়ে তোলার স্বপ্নের কথা আমাকে জানিয়েছিলেন। তার রেখে যাওয়া সেই স্বপ্ন আমাদের সম্মিলিতভাবে পূরণ করতে হবে।’

রোববার থেকে লিডিয়ান ব্যান্ডের অফিসিয়াল ফেসবুক পেজে গানটি শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

রাজেশ মজুমদারের নেতৃত্বে গত এক দশক ধরে আইয়ুব বাচ্চুর রকধারাকে ধারণ করে গান করে আসছে ‘লিডিয়ান’। ব্যান্ডটির অন্য সদস্যরা হলেন লিড গিটারে রিন্টু, কিবোর্ডে পুলক, বেইজ গিটারে রিভান এবং ড্রামসে তাপস মজুমদার।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত