রাজধানীর সড়কে অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং নিরাপদ বিকল্প গণপরিবহন নিশ্চিত করার দাবিতে রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনের বাসিন্দারা পাঁচদফা দাবি উত্থাপন করেছেন।
গুলশান সোসাইটির উদ্যোগে ২৮ আগস্ট শুক্রবার বিকেলে গুলশান-২ চত্বরে আয়োজিত এক ‘গণজাগরণ সমাবেশ’ থেকে তারা এসব দাবি জানান।
সমাবেশে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, "আমরা অটোরিকশা বা কারো রুটি-রুজির বিরুদ্ধে নই। আমরা চাই নিরাপদ সড়ক। আর এজন্য সুশৃঙ্খলভাবে, নিয়ন্ত্রিত উপায়ে সব ধরনের যানবাহন চলাচল করতে হবে।"
যানজট ও পরিবহন খাতের অব্যবস্থাপনা তুলে ধরে ব্যারিস্টার ওমর সাদাত আরও বলেন, "রিকশার উপর নির্ভর করে একটা দেশ চলতে পারে না। পৃথিবীর কোনো দেশে এমনটা নেই। তাই অবৈধ অটোরিকশা তুলে দিতে হবে এবং চালকদের জীবিকার বিকল্প ব্যবস্থা করতে হবে। এজন্য তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।"
দেশের অর্থনৈতিক স্থবিরতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, "আমাদের দেশের অন্যতম সমস্যা হচ্ছে অসহনীয় যানজট, অনিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্থা। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে দরকার প্রশিক্ষিত একটা জনগোষ্ঠী, যা আমাদের দেশে অনুপস্থিত। এ কারণে বিদেশী বিনিয়োগ হচ্ছে না।"
দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি স্পষ্ট জানান, "আমরা দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত অবৈধ রিকশা এবং এ কারণে অসহনীয় যানজট, বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতার কথা বলে আসছি। কিন্তু সমস্যার সমাধান হয়নি।"
দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় উক্ত সমাবেশ থেকে।
এ দিন গুলশান, বনানী, বারিধারা এবং নিকেতনবাসীর পক্ষে মোট পাঁচটি প্রধান দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো: শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত অটোরিকশা চলাচলের অনুমোদন দেওয়া, প্রধান, গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সড়কগুলোতে অটোরিকশা চলাচল সীমিত করা, ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত আইন প্রয়োগ নিশ্চিত করা, নিরাপদ বিকল্প গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করা এবং অটোরিকশা চালকদের জন্য বিকল্প জীবিকার সংস্থান করা।
সমাবেশে উপস্থিত হয়ে এসব দাবির প্রতি পূর্ণ সংহতি জানিয়ে বক্তব্য দেন গুলশান সোসাইটির মহাসচিব মজিবুর রহমান মৃধা, সাবেক মহাসচিব ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বনানী সোসাইটির সভাপতি শওকত আলী দিলানসহ বিভিন্ন এলাকার ব্যক্তিবর্গ।

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন