বিগত কয়েক বছর ধরে নাটকে মা চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা ও প্রশংসা কুড়িয়ে চলেছেন নন্দিত অভিনেত্রী মিলি বাশার। তার অভিনীত মমতাময়ী, সহজ-সরল মায়ের চরিত্রে দর্শক যেন খুঁজে পান নিজেদের মায়ের ছায়া।
একসময় জাহানারা
আহমেদ, মীরানা জামান, দিলারা জামান, শর্মিলী আহমেদ ও ডলি জহুরের মতো অভিনেত্রীদের মা
চরিত্রে দেখে দর্শক নিজেদের মায়ের প্রতিচ্ছবি খুঁজে নিতেন। বর্তমানে তারা আগের মতো
নিয়মিত মা চরিত্রে অভিনয় না করলেও সেই জায়গায় নিজের অভিনয় দিয়ে দর্শকের মনে আলাদা অবস্থান
তৈরি করেছেন মিলি বাশার।
মিলি বাশার সাধারণত
একক নাটকেই বেশি অভিনয় করেন। তবে ধারাবাহিক নাটকেও রয়েছে তার সরব উপস্থিতি। বর্তমানে
তিনি ‘কাজিনস’, ‘মিডল ক্লাশ ফ্যামিলি’ ও ‘কিচেন পলিটিক্স’ ধারাবাহিকে অভিনয় করছেন।
এ সময়ের বেশ কয়েকজন
জনপ্রিয় নির্মাতার একক নাটকেও নিয়মিত দেখা যাচ্ছে তাকে। তাদের মধ্যে রয়েছেন চয়নিকা
চৌধুরী, সকাল আহমেদ, সাগর জাহান, মহিদুল মহিম, রাফাত মজমুদার রিংকু, ইমরাউল রাফাত,
রুবেল হাসান, সেরনিয়াবাতা শাওন, মহিন খান, মারুফ হোসেন সজীব, রাইসুল তমাল, রুবেল আনুশ
ও জাকারিয়া শৌখিনসহ আরও অনেকে।
শুধু নাটক নয়, চলচ্চিত্রেও
অভিনয় করেছেন মিলি বাশার। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘রূপসা নদীর
বাঁকে’, ‘কালবেলা’, ‘যদি একদিন’, ‘দামাল’, ‘পরাণ’, ‘খাঁচার ভিতর অচীন পাখি’, ‘দাগী’,
‘যাও পাখি বলো তারে’, ‘শ্রাবণ জোছনায়’ ও ‘লিডার: আমিই বাংলাদেশ’।
মঞ্চ নাটকের মধ্য
দিয়ে মিলি বাশারের অভিনয়জীবনের শুরু। ঢাকা থিয়েটারের হয়ে ‘শকুন্তলা’ নাটকে অভিনয়ের
মাধ্যমে তিনি মঞ্চে পা রাখেন। সেই নাটকে অভিনয়ের সময়ই তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষায়
অংশ নেন। পরবর্তীতে তিনি ইরাকে বাবার কাছে চলে যান।
গত ১৭ আগস্ট ছিল
মিলি বাশারের জন্মদিন। জন্মদিন, অভিনয় ও দর্শকের ভালোবাসা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি
যেসব নাটকে অভিনয় করি, প্রত্যেক নাটকেই আমার চরিত্রে অভিনয় করে আমি ভীষণ তৃপ্ত থাকি।
কারণ প্রতিটি নাটকেই আমার চরিত্রের বেশ গুরুত্ব থাকে। প্রত্যেক পরিচালক আমাকে যে ভাবনা
থেকে কাস্ট করেন, তার সেই ভাবনার প্রতিফলন ঘটানোর চেষ্টা করি।’
মা চরিত্রে অভিনয়
প্রসঙ্গে মিলি বাশার আরও বলেন, ‘মা চরিত্রেই আমি বেশি অভিনয় করি এবং প্রতিটি নাটক প্রচারে
আসার পর যে সাড়া পাই, তাতে সত্যিই আমি মাঝে মাঝে ভীষণ বিস্মিত হই। বাংলাদেশের নাটক
দেশে-বিদেশে এত দর্শক দেখেন, তা অভিনয় না করলে হয়তো জানা হতো না।’
দর্শকের ভালোবাসার
কথা বলতে গিয়ে আবেগাপ্লুত এই অভিনেত্রী বলেন, ‘যখন যেখানে গিয়ে দর্শকের কাছ থেকে যে
ভালোবাসা পেয়েছি, তা সত্যিই অতুলনীয়। আর এবারের জন্মদিনে সবার ভালোবাসায় সিক্ত আমি।
মানুষের ভালোবাসার বিকল্প আসলে কিছু হয় না। এই ভালোবাসা অকৃত্রিম।’
দীর্ঘ অভিনয়জীবনে
নানা চরিত্রে অভিনয় করলেও মমতাময়ী মায়ের চরিত্রেই যেন আলাদা এক পরিচয় তৈরি করেছেন মিলি
বাশার। দর্শকের এই অকৃত্রিম ভালোবাসাই তার অভিনয়যাত্রার সবচেয়ে বড় প্রাপ্তি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন