সংবাদ

চট্টগ্রামে হামলা, কুড়িগ্রামে রাজপথে ইন্টারনেট ব্যবসায়ীরা

প্রতিনিধি, কু‌ড়িগ্রাম
প্রতিনিধি, কু‌ড়িগ্রাম
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০১:০৯ পিএম

চট্টগ্রামে হামলা, কুড়িগ্রামে রাজপথে ইন্টারনেট ব্যবসায়ীরা
চট্টগ্রামে আইএসপি প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন। ছবি : সংবাদ

চট্টগ্রামে একটি ইন্টারনেট সেবাদাতা (আইএসপি) প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও ভাঙচুরের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলায় কর্মরত বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তা-কর্মচারীরা এই কর্মসূচিতে অংশ নেন। বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে কুড়িগ্রামের ইন্টারনেট ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য দেন কুড়িগ্রাম অনলাইনের সিটিও মো. জাকির হোসেন রাজু, অপটিক্যাল কমিউনিকেশনের সুকুমার রায়, অরবিট ইন্টারনেটের আকাশ, আইপি ইন্টারনেটের কামরুজ্জামান এবং কুড়িগ্রাম আইএসপির মিলন কুমার সরকার প্রমুখ।

বক্তারা বলেন, গত বুধবার দুপুরে চট্টগ্রামের চকবাজার এলাকার ডিজিটাল ডটনেট (ডিডিএন) নামের একটি প্রতিষ্ঠানে প্রকাশ্যে বর্বরোচিত হামলা ও চাঁদাবাজি চালানো হয়। এ ঘটনার পর থেকে সারা দেশের আইএসপি খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। জাতীয় ইন্টারনেট অবকাঠামোর নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

তারা আরও বলেন, এ ধরনের হামলা অব্যাহত থাকলে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব হবে না। এর ফলে সরকারি-বেসরকারি সব খাতের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও সারা দেশে ইন্টারনেট ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

চট্টগ্রামে হামলা, কুড়িগ্রামে রাজপথে ইন্টারনেট ব্যবসায়ীরা

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রামে একটি ইন্টারনেট সেবাদাতা (আইএসপি) প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও ভাঙচুরের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলায় কর্মরত বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তা-কর্মচারীরা এই কর্মসূচিতে অংশ নেন। বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে কুড়িগ্রামের ইন্টারনেট ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য দেন কুড়িগ্রাম অনলাইনের সিটিও মো. জাকির হোসেন রাজু, অপটিক্যাল কমিউনিকেশনের সুকুমার রায়, অরবিট ইন্টারনেটের আকাশ, আইপি ইন্টারনেটের কামরুজ্জামান এবং কুড়িগ্রাম আইএসপির মিলন কুমার সরকার প্রমুখ।

বক্তারা বলেন, গত বুধবার দুপুরে চট্টগ্রামের চকবাজার এলাকার ডিজিটাল ডটনেট (ডিডিএন) নামের একটি প্রতিষ্ঠানে প্রকাশ্যে বর্বরোচিত হামলা ও চাঁদাবাজি চালানো হয়। এ ঘটনার পর থেকে সারা দেশের আইএসপি খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। জাতীয় ইন্টারনেট অবকাঠামোর নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

তারা আরও বলেন, এ ধরনের হামলা অব্যাহত থাকলে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব হবে না। এর ফলে সরকারি-বেসরকারি সব খাতের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও সারা দেশে ইন্টারনেট ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত