সংবাদ

তালা না ভেঙে এসিল্যান্ড অফিসে চুরি

প্রতিনিধি, ভৈরব
প্রতিনিধি, ভৈরব
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০১:৪০ পিএম

তালা না ভেঙে এসিল্যান্ড অফিসে চুরি
কুলিয়ারচর এসিল্যান্ড অফিসে রহস্যময় চুরির ঘটনা। ছবি : সংবাদ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড কার্যালয়ে এক রহস্যময় চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১১ জুলাই) দিবাগত রাতে অফিসের কোনো দরজা-জানালা না ভেঙে বা তালা না কেটেই একটি সরকারি ল্যাপটপ নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ওই অফিসের নৈশপ্রহরী মো. জাকির হোসেনকে (৩০) আটক করেছে পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসিল্যান্ড বাবলী শবনমের কক্ষ থেকে ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প’-এর একটি ল্যাপটপ চুরি হয়। কোনো প্রকার জোরপূর্বক প্রবেশের আলামত না থাকায় বিষয়টিকে অত্যন্ত রহস্যজনক বলে মনে করছে কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, দায়িত্বে অবহেলার সুযোগে এটি ঘটেছে অথবা এর পেছনে ভিন্ন কোনো যোগসূত্র রয়েছে।

চুরির ঘটনার পর সোমবার (১৩ জুলাই) রাতে জিজ্ঞাসাবাদের জন্য নৈশপ্রহরী জাকির হোসেনকে থানায় নিয়ে যায় পুলিশ। জাকির বেসরকারি প্রতিষ্ঠান কৃষ্ণা সিকিউরিটি এজেন্সির মাধ্যমে ওই কার্যালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। স্থানীয়ভাবে গুঞ্জন রয়েছে, জাকিরের ভাই জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী হওয়ায় তিনি প্রভাব খাটানোর চেষ্টা করতে পারেন।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি ল্যাপটপ চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নৈশপ্রহরী জাকির হোসেনকে থানায় আনা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং ল্যাপটপটি উদ্ধারে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

 \ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

তালা না ভেঙে এসিল্যান্ড অফিসে চুরি

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত