সংবাদ

ধর্মপাশায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

প্রতিনিধি, ধর্মপাশা (সুনামগঞ্জ)
প্রতিনিধি, ধর্মপাশা (সুনামগঞ্জ)
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০১:৫০ পিএম

ধর্মপাশায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত
ধর্মপাশায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা। ছবি : সংবাদ

সুনামগঞ্জের ধর্মপাশায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় নির্ধারণে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়ের সভাপতিত্বে সভায় দুর্যোগকালীন ঝুঁকি হ্রাস ও দ্রুত ত্রাণ কার্যক্রম নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসয়াদ বিন খলিল রাহাত, উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ।

সভায় বক্তারা সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে নিম্নাঞ্চলের মানুষের নিরাপত্তা ও খাদ্যসহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফাহমিদা খানম, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা, সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায়, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকারম হোসেন, ওয়ার্ল্ড ভিশন ধর্মপাশা এপি ম্যানেজার সুমন রুরাম, ঢাকা আহছানিয়া মিশনের প্রকল্প সমন্বয়কারী ছানোয়ার হোসেন খান পাঠান এবং প্রেসক্লাব সভাপতি সেলিম আহম্মেদ প্রমুখ।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ধর্মপাশায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সুনামগঞ্জের ধর্মপাশায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় নির্ধারণে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়ের সভাপতিত্বে সভায় দুর্যোগকালীন ঝুঁকি হ্রাস ও দ্রুত ত্রাণ কার্যক্রম নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসয়াদ বিন খলিল রাহাত, উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ।

সভায় বক্তারা সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে নিম্নাঞ্চলের মানুষের নিরাপত্তা ও খাদ্যসহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফাহমিদা খানম, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা, সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায়, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকারম হোসেন, ওয়ার্ল্ড ভিশন ধর্মপাশা এপি ম্যানেজার সুমন রুরাম, ঢাকা আহছানিয়া মিশনের প্রকল্প সমন্বয়কারী ছানোয়ার হোসেন খান পাঠান এবং প্রেসক্লাব সভাপতি সেলিম আহম্মেদ প্রমুখ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত