সংবাদ

দুই বছর পর ‘নিষিদ্ধ’ স্বেচ্ছাসেবক লীগের কমিটি

প্রতিনিধি, পাথরঘাটা (বরগুনা)
প্রতিনিধি, পাথরঘাটা (বরগুনা)
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৭:৩৯ পিএম

দুই বছর পর ‘নিষিদ্ধ’ স্বেচ্ছাসেবক লীগের কমিটি
ছবি: সংগৃহীত

দীর্ঘ দুই বছর পর বরগুনার পাথরঘাটায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পৌর শাখার পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে রুহি আনান দানিয়ালকে আহ্বায়ক, মো. আবু নাঈম জিসান ও হাওলাদার সাজ্জাদ হোসেনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া মো. আহসান কবির রুবেলকে সদস্য এবং কাজী মো. জান্নাতুল নাঈমকে দপ্তর সেলের সদস্য হিসেবে রাখা হয়েছে।

বরগুনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মুরাদ হোসাইন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি স্বাক্ষরিত ২৭ আগস্টের একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই চিঠিতে পাথরঘাটা পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদনের কথা উল্লেখ করা হয়েছে।

চিঠিতে নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন আসে। এর পর পাথরঘাটায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নতুন কমিটি গঠনের খবর এটিই প্রথম বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

দুই বছর পর ‘নিষিদ্ধ’ স্বেচ্ছাসেবক লীগের কমিটি

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

দীর্ঘ দুই বছর পর বরগুনার পাথরঘাটায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পৌর শাখার পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে রুহি আনান দানিয়ালকে আহ্বায়ক, মো. আবু নাঈম জিসান ও হাওলাদার সাজ্জাদ হোসেনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া মো. আহসান কবির রুবেলকে সদস্য এবং কাজী মো. জান্নাতুল নাঈমকে দপ্তর সেলের সদস্য হিসেবে রাখা হয়েছে।

বরগুনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মুরাদ হোসাইন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি স্বাক্ষরিত ২৭ আগস্টের একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই চিঠিতে পাথরঘাটা পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদনের কথা উল্লেখ করা হয়েছে।

চিঠিতে নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন আসে। এর পর পাথরঘাটায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নতুন কমিটি গঠনের খবর এটিই প্রথম বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত