সংবাদ

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৭:৩৯ পিএম

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের জন্য একের পর এক সুখবর বয়ে আনছে নির্মাতা রুবাইয়াত হোসেনের নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ভেনিস চলচ্চিত্র উৎসব ও টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়ার পর এবার যুক্তরাজ্যের ৭০তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে সিনেমাটি।

শুধু অংশগ্রহণই নয়, লন্ডন চলচ্চিত্র উৎসবের ‘বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’-এর জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশের এই সিনেমা। আগামী ৭ থেকে ১৮ অক্টোবর যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে উৎসবটির ৭০তম আসর। এবারের মূল প্রতিযোগিতা বিভাগে মোট ১০টি সিনেমা নির্বাচিত হয়েছে। এর মধ্যে একমাত্র বাংলাদেশের প্রতিনিধি হিসেবে রয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদনে জানা গেছে, মূল প্রতিযোগিতায় বাংলাদেশের সিনেমাটির সঙ্গে রয়েছে জাপানের হিরোকাজু কোরে-এদার ‘লুক ব্যাক’, ইউক্রেনের সের্গেই লোজনিতসার ‘ইম্পেরিয়াম’, যুক্তরাজ্যের ক্যারল মরলির ‘৭ মাইলস আউট’, হাঙ্গেরির লিলি হরভাটের ‘মাই নোটস অন মার্স’ এবং আর্জেন্টিনার বেঞ্জামিন নাইশতাটের ‘গ্ল্যাক্সো’।

এ ছাড়া প্রতিযোগিতায় থাকছে আয়ারল্যান্ডের ক্রিস্টিন মলয় ও জো ললারের ‘অ্যাক্ট ৩’, ইতালির জিওভান্নি তরতোরিচির ‘কেটিসে’, পোল্যান্ডের মালগোর্জাতা সুমোভস্কা ও মাইকেল এঙ্গলার্টের ‘দ্য ইডিয়টস’ এবং ডেনমার্কের মে এল-তুখির ‘উইমেন আননোন’।

এর আগে ভেনিস চলচ্চিত্র উৎসব ও টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয়ে আলোচনায় আসে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এই দুই আন্তর্জাতিক উৎসবে নির্বাচিত হওয়া প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে ইতোমধ্যেই বিশেষ নজর কেড়েছে এটি। এবার লন্ডন চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় জায়গা করে নেওয়ায় সিনেমাটিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে প্রত্যাশা আরও বেড়েছে।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ একটি মনস্তাত্ত্বিক ভৌতিক সিনেমা। নির্মাতা রুবাইয়াত হোসেনের ভাষ্য অনুযায়ী, ঢাকার ঐতিহ্যবাহী মেফেয়ার বিউটি পার্লারকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে সিনেমাটির গল্প।

গল্পে দেখা যায়, একসময় ওই পার্লারে এক কনে রহস্যজনকভাবে মারা যান। এরপর এক তরুণী বিয়ের প্রস্তুতির জন্য পার্লারটিতে এলে একের পর এক অদ্ভুত ও অতিপ্রাকৃত ঘটনার মুখোমুখি হতে থাকেন। রহস্য, মনস্তত্ত্ব ও ভৌতিক আবহের সমন্বয়ে ধীরে ধীরে উন্মোচিত হয় ঘটনার অজানা দিক।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম। ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। এ ছাড়া রয়েছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।

আন্তর্জাতিক প্রযোজনার ক্ষেত্রেও সিনেমাটির রয়েছে বিশেষত্ব। রুবাইয়াত হোসেনের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছেন ফ্রান্সের ফ্রাঁসোয়া ডি’আর্টেমারে, জার্মানির আন্না ক্যাচকো, পর্তুগালের পেদ্রো বোর্গস ও নরওয়ের ইনগার্ড লিল হটন।

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের সিনেমার উপস্থিতি দেশের চলচ্চিত্রের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। এখন সবার অপেক্ষা—লন্ডন উৎসবের ‘বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’ জিতে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ বাংলাদেশের জন্য আরও একটি নতুন ইতিহাস তৈরি করতে পারে কি না।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত