সংবাদ

বিস্ফোরণে আহত শ্রমিকের পাশে মানবিক ওসি

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০১:৫৯ পিএম

বিস্ফোরণে আহত শ্রমিকের পাশে মানবিক ওসি
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত শ্রমিকের পাশে ওসি। ছবি : সংবাদ

সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুরোনো ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণে আহত নির্মাণ শ্রমিক রফিকুল ইসলামের পাশে দাঁড়িয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম। মঙ্গলবার (১৪ জুলাই) কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওই শ্রমিকের খোঁজখবর নেন তিনি।

এ সময় ওসির পক্ষ থেকে আহত শ্রমিকের চিকিৎসার জন্য নগদ পাঁচ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। পরিদর্শনকালে ওসির সঙ্গে থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১২ জুলাই দুপুরে কালিগঞ্জ থানার পুরোনো ভবন ভাঙার কাজ করার সময় পরিত্যক্ত একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে বাজারগ্রামের আব্দুল গফফার মোড়লের ছেলে রফিকুল ইসলাম গুরুতর আহত হন। ঘটনার পর থেকে তিনি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ওসির এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

বিস্ফোরণে আহত শ্রমিকের পাশে মানবিক ওসি

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুরোনো ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণে আহত নির্মাণ শ্রমিক রফিকুল ইসলামের পাশে দাঁড়িয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম। মঙ্গলবার (১৪ জুলাই) কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওই শ্রমিকের খোঁজখবর নেন তিনি।

এ সময় ওসির পক্ষ থেকে আহত শ্রমিকের চিকিৎসার জন্য নগদ পাঁচ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। পরিদর্শনকালে ওসির সঙ্গে থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১২ জুলাই দুপুরে কালিগঞ্জ থানার পুরোনো ভবন ভাঙার কাজ করার সময় পরিত্যক্ত একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে বাজারগ্রামের আব্দুল গফফার মোড়লের ছেলে রফিকুল ইসলাম গুরুতর আহত হন। ঘটনার পর থেকে তিনি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ওসির এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয়রা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত