আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটার তালিকায় যুক্ত হওয়ার সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তারা আগামী ১৫ দিন অর্থাৎ ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবেন। গতকাল নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এক চিঠি থেকে এই তথ্য জানা গেছে।
ইসি সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী কোনো ব্যক্তি আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করলে তাদের স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। ভোটার তালিকা হালনাগাদ ও চূড়ান্ত করার পুরো প্রক্রিয়াটি যেভাবে চলবে।
আবেদনের শেষ সময় ৩১ জুলাই, ২০২৬। খসড়া তালিকা প্রকাশ ৯ আগস্ট, ২০২৬ (যা ইউনিয়ন পরিষদ/পৌরসভা এবং উপজেলা/থানা নির্বাচন অফিসে প্রদর্শনের জন্য রাখা হবে)। ভুল সংশোধন বা আপত্তির সময়, খসড়া তালিকা থেকে কেউ বাদ পড়লে বা তথ্য ভুল থাকলে তা সংশোধনের জন্য ২৪ আগস্টের মধ্যে আবেদন করতে হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট, ২০২৬।
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করবে ইসি। এরপর প্রাপ্ত আপত্তি নিষ্পত্তি করে ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী অক্টোবর মাস থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের মাধ্যমে তারা স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা নিয়েছেন। এই নির্বাচনের তফসিল আগামী আগস্টের মাঝামাঝি বা শেষের দিকে ঘোষণা করা হতে পারে।
বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন।

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন