সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নতুন বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি মো. হাবিবুল গনি। রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
এই নতুন নিয়োগের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়াল পাঁচজনে।
শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। এ সময় আপিল ও হাইকোর্ট–উভয় বিভাগের বিচারপতিরা ছাড়াও সুপ্রিম কোর্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এর আগে ২৭ আগস্ট রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেন। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছিল, শপথ গ্রহণের দিন থেকে এই নিয়োগ কার্যকর হবে।
বিচারপতি মো. হাবিবুল গনির বিচারিক জীবনের পথচলা দীর্ঘ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৮৯ সালে জেলা আদালত এবং ১৯৯২ সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। ২০১০ সালের ১৮ এপ্রিল তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন এবং এর ঠিক দুই বছর পর ২০১২ সালে স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন