জামালপুর সদর উপজেলায় পাকা সড়ক নির্মাণের কথা বলে প্রায় ২ কিলোমিটার গ্রামীণ সড়কের ইট তুলে নিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এতে কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। ইট তুলে নেওয়ায় বৃষ্টির পানিতে সড়কজুড়ে এখন কাদা আর বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার রশীদপুর ইউনিয়নের পাকুল্যা ভাঙ্গুনী ঘাট থেকে গজারী আটা ভাঙা ব্রিজ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কে কয়েক বছর আগে ইটের সলিং করা হয়েছিল। এতে গজারী আটা, ঘুপিনাথপুর, হাটুভাঙ্গা ও ডুয়াইলপাড়াসহ আশপাশের গ্রামের মানুষের যাতায়াতে স্বস্তি ফিরে আসে।
তবে মাস দুয়েক আগে ঠিকাদার পরিচয়ে একটি চক্র সড়কটি পাকা করার কথা বলে সব ইট তুলে নেয়। একইভাবে সদরের আরও দুটি সড়ক থেকেও ইট তুলে নেওয়া হয়েছে। পরে স্থানীয়রা জানতে পারেন, ওই সড়কগুলো পাকাকরণের কোনো প্রকল্পই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গ্রহণ করেনি।
বর্তমানে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ দৈনন্দিন যাতায়াতে চরম বিপাকে পড়েছেন গ্রামবাসী। শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে যেতে পারছে না। অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, উন্নয়নের নামে সরকারি সম্পদ লুটে নেওয়া এই চক্রের সদস্যদের দ্রুত গ্রেপ্তার ও সড়কের আগের অবস্থা ফিরিয়ে দেওয়া হোক।
জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহম্মেদ বলেন, সদর উপজেলার ৩টি সড়ক থেকে ইট তুলে নেওয়ার ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি মামলা করেছেন। বর্তমানে ওই সড়কগুলোর কোনো উন্নয়ন প্রকল্প নেই। তবে জনদুর্ভোগ লাঘবে দ্রুত প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
/

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন