সংবাদ

লালমনিরহাটে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ১

প্রতিনিধি, লালমনিরহাট
প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৫:২৯ পিএম

লালমনিরহাটে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ১
ছবি : সংবাদ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুরে র‌্যাব-১৩ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তালুকদুলালী (ঝাড়িরঝাড়) এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম (৪৫)-এর বাড়িতে তল্লাশি করা হয়।

তল্লাশি করে তার শয়নকক্ষের খাটের নিচে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে ২৯৫ বোতল ফেয়ারডিল, ৩৩১ বোতল এসকাফ এবং ১ বোতল জোটেক্সসহ মোট ৬২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত আছির উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি শিকার করেছেন, দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে লালমনিরহাটসহ বিভিন্ন এলাকায় কৌশলে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামি ও জব্দ আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৩ মে ২০২৬

লালমনিরহাটে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুরে র‌্যাব-১৩ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তালুকদুলালী (ঝাড়িরঝাড়) এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম (৪৫)-এর বাড়িতে তল্লাশি করা হয়।

তল্লাশি করে তার শয়নকক্ষের খাটের নিচে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে ২৯৫ বোতল ফেয়ারডিল, ৩৩১ বোতল এসকাফ এবং ১ বোতল জোটেক্সসহ মোট ৬২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত আছির উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি শিকার করেছেন, দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে লালমনিরহাটসহ বিভিন্ন এলাকায় কৌশলে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামি ও জব্দ আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত