সংবাদ

কুষ্টিয়ায় সাপ ধরতে গিয়ে সাপুড়িয়া আহত

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১১:৪৬ এএম

কুষ্টিয়ায় সাপ ধরতে গিয়ে সাপুড়িয়া আহত
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল। ছবি : সংবাদ

কুষ্টিয়ায় একটি বসতবাড়ি থেকে গোখরা সাপ উদ্ধার করতে গিয়ে সাপের কামড়ে ইমরান হোসেন (৩৮) নামের এক সাপুড়িয়া আহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে ভেড়ামারা উপজেলার গোলাপনগর ইউনিয়নের বাগগাড়ি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ইমরান হোসেন ভেড়ামারা উপজেলার হিড়িমাদিয়া গোরস্থান পাড়ার মোশারফ হোসেনের ছেলে। তিনি বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ইমরান নিজেকে সাপুড়িয়া ও ওঝা পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে সাপ ধরার ভিডিও নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাগগাড়ি পাড়া এলাকার আমিরুল ইসলামের বাড়িতে সাপ উদ্ধারের জন্য গিয়েছিলেন ইমরান। এর আগে গত বৃহস্পতিবার ওই বাড়ির মালিকের ছেলে রাজমিস্ত্রি সম্রাট (২২) সাপের কামড়ে মারা যান। এরপর শুক্রবার বাড়িতে আবারও সাপ দেখা দিলে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে ইমরানকে খবর দেন।

ইমরান হোসেন বলেন, বাড়ির উঠানের মাটি খুঁড়ে প্রথমে তিনটি ছোট সাপ উদ্ধার করা হয়। পরে একটি গর্ত থেকে বড় একটি গোখরা সাপ টেনে বের করার সময় সেটি তার হাঁটুর ওপরে কামড় দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানান।

এদিকে ঘটনার পর ইমরানের একটি ভিজিটিং কার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে তিনি নিজেকে সাপুড়িয়া পরিচয় দেওয়ার পাশাপাশি বিভিন্ন জটিল ও গোপন রোগের চিকিৎসা করার দাবি করেছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান বলেন, হাসপাতালে আনার পরপরই ইমরানকে প্রয়োজনীয় চিকিৎসা ও অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি আশঙ্কামুক্ত।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৯ জুলাই ২০২৬

কুষ্টিয়ায় সাপ ধরতে গিয়ে সাপুড়িয়া আহত

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত