সংবাদ

গবাদি পশুর খুরা রোগের ভাইরাস সনাক্তকরণ কিট উদ্ভাবন

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৮:৩৮ পিএম

গবাদি পশুর খুরা রোগের ভাইরাস সনাক্তকরণ কিট উদ্ভাবন
ছবি : সংগৃহীত

বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীন ‘প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় গবাদি পশুর খুরা রোগের ভাইরাস দ্রুত শনাক্তে একটি ডায়াগনস্টিক কিট উদ্ভাবন করা হয়েছে।

এই উদ্ভাবনসহ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয় ঢাকায় আয়োজিত তিন দিনব্যাপী প্রকল্প সমাপনী কর্মশালায়। রোববার (২৯ জানুয়ারি) প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের (এলআরআই) সম্মেলন কক্ষে শুরু হয় সমাপ্ত হয় এই কর্মশালায়।

উদ্বোধনী অনুষ্ঠানে এলআরআই-এর পরিচালক ড. মো. মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান।

কর্মশালায় ‘জীবন্ত গবাদি পশু থেকে এফএমডিভি (খুরা রোগ) ও এলএসডিভি (লাম্পি স্কিন ডিজিজ) দ্রুত শনাক্তকরণের জন্য ডায়াগনস্টিক কিট তৈরি ও অভিযোজন’ শীর্ষক তিন বছর মেয়াদি প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করা হয়।

প্রকল্পের প্রধান গবেষক ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, এ প্রকল্পের মাধ্যমে খুরা রোগের ভাইরাস ও এর ধরন নির্ণয় সম্ভব হয়েছে। পাশাপাশি লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে উচ্চ কার্যকারিতা সম্পন্ন সিরামও তৈরি করা হয়েছে।

তিনি বলেন, উদ্ভাবিত কিট ব্যবহার করে সহজেই এসব রোগের ভাইরাস শনাক্ত করা যাবে, যা রোগ প্রতিরোধে সহায়ক হবে।

প্রকল্পের সহযোগী গবেষক প্রফেসর ড. মো. আরিফুল ইসলাম জানান, প্রকল্পের আওতায় একজন শিক্ষার্থী ইতোমধ্যে এমএস ডিগ্রি অর্জন করেছেন এবং আরেকজনের পিএইচডি গবেষণা চলমান রয়েছে।

কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, প্রাণিসম্পদ অধিদপ্তর ও প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা অংশ নেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

গবাদি পশুর খুরা রোগের ভাইরাস সনাক্তকরণ কিট উদ্ভাবন

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত