সংবাদ

কুড়িগ্রামে জলবায়ু ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের অবহিতকরণ সভা

প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১২:৩৮ পিএম

কুড়িগ্রামে জলবায়ু ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের অবহিতকরণ সভা
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কুড়িগ্রামে নতুন প্রকল্প। ছবি : সংবাদ

কুড়িগ্রামে জলবায়ু অভিযোজন, খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও জনস্বাস্থ্য বিষয়ক একটি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে শহরের এএফএডি (AFAD) সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।

জার্মানভিত্তিক সংস্থা মাল্টিজার ইন্টারন্যাশনাল ও বিএমজেড-পিটির অর্থায়নে এবং স্থানীয় উন্নয়ন সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ’ (এএফএডি) এই সভার আয়োজন করে। ‘স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স অ্যান্ড ইমপ্রুভিং লিভিং কন্ডিশনস অব ভালনারেবল কমিউনিটিজ ইন কুড়িগ্রাম অ্যান্ড সাতক্ষীরা’ শীর্ষক এই প্রকল্পটি কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ও পাঁচগাছী ইউনিয়নে আগামী ৪ বছর কাজ করবে।

এএফএডির নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ও সাবেক সিভিল সার্জন ডা. এস এম আমিনুল ইসলাম। এ ছাড়া মাল্টিজার ইন্টারন্যাশনালের প্রকল্প সমন্বয়কারী শহিদুল ইসলাম, ফিন্যান্স কো-অর্ডিনেটর মোস্তফা এহসান এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, এই প্রকল্পের মাধ্যমে কুড়িগ্রামের দুর্যোগপ্রবণ এলাকার ৫৪০টি পরিবারের জীবনমান উন্নয়নে কাজ করা হবে। প্রকল্পের প্রধান লক্ষ্য জলবায়ু অভিযোজন, পুষ্টি নিশ্চিতকরণ এবং নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা প্রদান। বিশেষ করে অন্তঃসত্ত্বা ও দুগ্ধদানকারী মা, অতিদরিদ্র, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবার এই প্রকল্পের আওতায় বিশেষ সুবিধা পাবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

কুড়িগ্রামে জলবায়ু ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের অবহিতকরণ সভা

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

কুড়িগ্রামে জলবায়ু অভিযোজন, খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও জনস্বাস্থ্য বিষয়ক একটি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে শহরের এএফএডি (AFAD) সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।

জার্মানভিত্তিক সংস্থা মাল্টিজার ইন্টারন্যাশনাল ও বিএমজেড-পিটির অর্থায়নে এবং স্থানীয় উন্নয়ন সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ’ (এএফএডি) এই সভার আয়োজন করে। ‘স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স অ্যান্ড ইমপ্রুভিং লিভিং কন্ডিশনস অব ভালনারেবল কমিউনিটিজ ইন কুড়িগ্রাম অ্যান্ড সাতক্ষীরা’ শীর্ষক এই প্রকল্পটি কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ও পাঁচগাছী ইউনিয়নে আগামী ৪ বছর কাজ করবে।

এএফএডির নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ও সাবেক সিভিল সার্জন ডা. এস এম আমিনুল ইসলাম। এ ছাড়া মাল্টিজার ইন্টারন্যাশনালের প্রকল্প সমন্বয়কারী শহিদুল ইসলাম, ফিন্যান্স কো-অর্ডিনেটর মোস্তফা এহসান এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, এই প্রকল্পের মাধ্যমে কুড়িগ্রামের দুর্যোগপ্রবণ এলাকার ৫৪০টি পরিবারের জীবনমান উন্নয়নে কাজ করা হবে। প্রকল্পের প্রধান লক্ষ্য জলবায়ু অভিযোজন, পুষ্টি নিশ্চিতকরণ এবং নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা প্রদান। বিশেষ করে অন্তঃসত্ত্বা ও দুগ্ধদানকারী মা, অতিদরিদ্র, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবার এই প্রকল্পের আওতায় বিশেষ সুবিধা পাবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত