মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর (স্লো লরিস) উদ্ধার করা হয়েছে। রোববার (২৬ জুলাই) সকালে উপজেলার জেরিন চা-বাগান এলাকা থেকে স্থানীয়রা সেটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা গেছে, রোববার সকালে জেরিন চা-বাগানে যাওয়ার পথে রাস্তার পাশে প্রাণীটিকে পড়ে থাকতে দেখেন খোকন মাদ্রাজি ও সাগর কাহার নামের দুই চা-শ্রমিক। বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এটি গুরুতর আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শ্রমিকরা প্রাণীটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে প্রাথমিক সেবা দেন।
পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত লজ্জাবতীটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন সংবাদকর্মী অনির্বাণ সেনগুপ্ত। বর্তমানে প্রাণীটি শ্রীমঙ্গল বন্যপ্রাণী উদ্ধারকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট তাজুল ইসলাম বলেন, সকালে আহত লজ্জাবতী বানরটি আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণীটির শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। আমাদের উদ্ধারকেন্দ্রে বর্তমানে এর প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা চলছে।
/

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন