সংবাদ

সাতক্ষীরায় মাদক ও অপরাধ দমনে ডিআইজির হুঁশিয়ারি

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৩:৫৪ পিএম

সাতক্ষীরায় মাদক ও অপরাধ দমনে ডিআইজির হুঁশিয়ারি
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন ডিআইজি। ছবিঃ সংবাদ

সাতক্ষীরায় মাদক, চুরি-ডাকাতি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোস্তাফিজুর রহমান। সোমবার (২৭ জুলাই) জেলা পুলিশের আয়োজনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন।

ডিআইজি মোস্তাফিজুর রহমান ২৭ জুলাই সোমবার থেকে আগামী রোববার পর্যন্ত এক সপ্তাহের বিশেষ মাদকবিরোধী অভিযানের ঘোষণা দেন। তিনি বলেন, ‘ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করতে হবে। অপরাধী কোন রাজনৈতিক দলের, তা দেখার বিষয় নয়। নারীর প্রতি সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’

সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করেন ডিআইজি। পরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক সভায় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। মব জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় সাংবাদিকদের মুক্তভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দেন ডিআইজি। সভায় বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, মমতাজ আহমেদ বাপি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় বক্তারা শহরের যানজট নিরসন ও সাইবার অপরাধ দমনে পুলিশের তৎপরতা বাড়ানোর আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

সাতক্ষীরায় মাদক ও অপরাধ দমনে ডিআইজির হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত