সংবাদ

ভিডিও ভাইরালে জিডি করলেন শিক্ষিকা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৬:০১ পিএম

ভিডিও ভাইরালে জিডি করলেন শিক্ষিকা
শিক্ষিকা বিউটি রাণী পাল

শাড়ি পরে গানের তালে হাঁটার ভিডিও ভাইরালের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিক্ষিকা বিউটি রাণী পাল। সাইবার বুলিং ও সামাজিকভাবে হেনস্তার অভিযোগ তুলে তিনি ফেঞ্চুগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রাণী পালের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি ঘিরে নানা সমালোচনা ও ট্রল শুরু হলে তিনি আইনি আশ্রয় নেন।

শিক্ষিকা বিউটি রাণী পালের জিডিতে ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ নামের একটি ফেইসবুক পেজ ও কয়েকটি ফেইসবুক পেইজের নাম উল্লেখ করা হয়েছে। তিনি অভিযোগ করেছেন, ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ থেকে নেতিবাচক ক্যাপশন দিয়ে আসিফ ইকবাল ইরন নামে এক প্রবাসী তরুণ তার ভিডিওটি ছড়িয়ে দিয়েছেন।

তার ভাষ্য, ‘উনি (আসিফ) আমার ভিডিওটা ডাউনলোড করে নিয়ে উনার পত্রিকায় নিউজ করেছেন।উনার ব্যক্তিগত ফেইসবুক পেইজেও আমার সম্পর্কে আজেবাজে লিখেছেন।’

বিউটি রাণী পালের অভিযোগ, আসিফ ইকবাল ইরনের পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করায় ক্ষুব্ধ হয়ে তিনি এ কাজ করেছেন। তিনি আরও বলেন, ‘ইরন ফোন করে ব্যক্তিগত বিভিন্ন প্রশ্ন- যেমন বাড়ি কোথায়, তিনি স্থানীয় কি না- করে তাকে হেনস্তার চেষ্টা করেন।’

শিক্ষিকা জানান, পোস্টটি মুছে ফেলার অনুরোধ জানিয়েও তিনি সাড়া দেননি। তিনি বলেন, ‘কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো উচিত, এভাবে সামাজিকভাবে হেনস্তা করা কাম্য নয়।’

শিক্ষিকার অভিযোগের বিষয়ে জানতে আসিফ ইকবাল ইরনের ব্যবহৃত মোবাইল নম্বরে কল করা হলে তিনি সাড়া দেননি।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান বলেন, ‘ভিডিও ভাইরালের ঘটনায় জিডি করেছেন শিক্ষিকা বিউটি রাণী পাল। জিডিতে “ফেঞ্চুগঞ্জ প্রতিদিন”সহ কয়েকটি ফেইসবুক পেইজের নাম উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে তদন্ত চলছে, ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

ভিডিও ভাইরালে জিডি করলেন শিক্ষিকা

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত