বরিশালের উজিরপুর উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাতলায় শাপলা বিল ভ্রমণে গিয়ে পানিতে ডুবে রাকিবুল ইসলাম (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলার সাতলা ইউনিয়নের শাপলা বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিবুল পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মাদ্রা ঝালকাঠি গ্রামের মো. হালিমের ছেলে। তিনি এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্র ও সহপাঠীদের বরাতে জানা গেছে, গতকাল সকালে নেছারাবাদ থেকে ৩৬ জনের একটি দল শাপলা বিল ভ্রমণে যায়। স্থানীয়দের ভুল নির্দেশনায় তারা মূল শাপলা বিলের পরিবর্তে জনতার হাট সংলগ্ন একটি গভীর বিলে চলে যায়। নৌকায় ঘোরার সময় পেছনের দিকে বসে থাকা রাকিবুল হঠাৎ পানিতে পড়ে যান। সহপাঠীরা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা করলেও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাকিবুলের মৃত্যু নিয়ে স্থানীয়দের মধ্যে নানা কৌতূহল দেখা দিলেও প্রাথমিকভাবে একে দুর্ঘটনাই মনে করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
রাকিবুলের অকালমৃত্যুতে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার আকাশ-বাতাস। শাপলা বিলের মতো জলাশয়কেন্দ্রিক পর্যটন এলাকায় ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
/

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন