সংবাদ

শিক্ষিকার বিরুদ্ধে ট্রল, বললেন ‘সংকীর্ণ মন নিয়ে কীভাবে এগিয়ে যাব’

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৫:৫২ পিএম

শিক্ষিকার বিরুদ্ধে ট্রল, বললেন ‘সংকীর্ণ মন নিয়ে কীভাবে এগিয়ে যাব’
শিক্ষিকা বিউটি রাণী পাল

শাড়ি পরে গানের তালে হাঁটার ভিডিও নিয়ে সমালোচনার মুখে পড়া শিক্ষিকা বিউটি রাণী পাল বলেছেন, ‘আমরা মুখে বলব কারিকুলাম উন্নত, আর আমাদের মন-মানসিকতা থাকবে সংকীর্ণ- তাহলে আমরা কীভাবে দেশ ও জাতিকে এগিয়ে নেব?’

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি ‘আজ কেন মন, উদাসী হয়ে’ গানের সঙ্গে একটি রিল ভিডিও পোস্ট করেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেখা যায়, শাড়ি পরে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে হাঁটাহাঁটি করছেন। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা সমালোচনা ও ট্রল।

শিক্ষিকার ভাষ্য, ‘আমি আসলে রিল (গানসহ ছোট ভিডিও) বানাতে জানি না। এক সহকর্মীর কাছে জানতে চেয়েছিলাম কীভাবে রিল বানানো হয়। স্কুল ছুটির পর বিদ্যালয়ের আঙিনায় হেঁটে যাওয়ার সময় তিনি ভিডিওটি ধারণ করেন।’

আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘আমাদের মন-মানসিকতা যদি ডিজিটাল, স্মার্ট ও উন্নত করতে না পারি, তাহলে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারব না। আমাদের সব দিক থেকেই সমানতালে এগিয়ে যেতে হবে।’

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ আয়োজনে সিলেট জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী বিউটি রাণী পাল। তার ফেইসবুক আইডিতে বিদ্যালয়ে পাঠদান, শিক্ষার্থীদের শরীরচর্চা করানো, নাচ-গানের মাধ্যমে গণিতের বিভিন্ন চিহ্ন ও পাঠ্যবইয়ের বিষয়বস্তু শেখানো, শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ এবং গাছের চারা বিতরণের বিভিন্ন ভিডিও দেখা যায়।

ভিডিও ঘিরে সমালোচনার বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি আসলে রিল বানাতে জানি না। এক সহকর্মীর কাছে জানতে চেয়েছিলাম কীভাবে রিল বানানো হয়। স্কুল ছুটির পর বিদ্যালয়ের আঙিনায় হেঁটে যাওয়ার সময় তিনি ভিডিওটি ধারণ করেন।’

ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য ও সমালোচনা শুরু হলে প্রতিবাদে অনেক নারী একই ধরনের ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন। বিউটি রাণীর পক্ষে পোস্ট দিয়ে সংহতি প্রকাশ করছেন অনেকে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

শিক্ষিকার বিরুদ্ধে ট্রল, বললেন ‘সংকীর্ণ মন নিয়ে কীভাবে এগিয়ে যাব’

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত