সংবাদ

সাটুরিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১০:০৪ এএম

সাটুরিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ
যুবসমাজকে মাঠে ফেরাতে সাটুরিয়া উপজেলা প্রশাসনের অনন্য উদ্যোগ। ছবি : সংবাদ

মানিকগঞ্জের সাটুরিয়ায় ইভ টিজিং, বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক ব্যতিক্রমী সচেতনতামূলক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেলে সাটুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দড়গ্রাম বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।

‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে সাটুরিয়া উপজেলা প্রশাসন একাদশ ও দড়গ্রাম ইউনিয়ন একাদশ। টানটান উত্তেজনার এই খেলায় দড়গ্রাম ইউনিয়ন একাদশকে ২-১ গোলে হারিয়ে জয়ী হয় উপজেলা প্রশাসন একাদশ। খেলা দেখতে স্থানীয় ফুটবলপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক সমাগম ঘটে।

খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এ সময় সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, ‘মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজকে ইভ টিজিং, বাল্যবিবাহ ও মাদকের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। একটি সুন্দর ও শান্তিময় সমাজ গঠনে স্থানীয় তরুণদের এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, উপজেলা মৎস্য কর্মকর্তা বেনজীর ফারজিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সাটুরিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

মানিকগঞ্জের সাটুরিয়ায় ইভ টিজিং, বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক ব্যতিক্রমী সচেতনতামূলক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেলে সাটুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দড়গ্রাম বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।

‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে সাটুরিয়া উপজেলা প্রশাসন একাদশ ও দড়গ্রাম ইউনিয়ন একাদশ। টানটান উত্তেজনার এই খেলায় দড়গ্রাম ইউনিয়ন একাদশকে ২-১ গোলে হারিয়ে জয়ী হয় উপজেলা প্রশাসন একাদশ। খেলা দেখতে স্থানীয় ফুটবলপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক সমাগম ঘটে।

খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এ সময় সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, ‘মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজকে ইভ টিজিং, বাল্যবিবাহ ও মাদকের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। একটি সুন্দর ও শান্তিময় সমাজ গঠনে স্থানীয় তরুণদের এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, উপজেলা মৎস্য কর্মকর্তা বেনজীর ফারজিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত