ঝিনাইদহের মহেশপুরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১২৮ বোতল ভারতীয় মাদকসহ (ইস্কুফ সিরাপ) দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে মহেশপুর পৌরসভার কলেজ বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। উদ্ধার করা ১২ হাজার ৮০০ মিলিলিটার ‘ইস্কুফ’ সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৮৪ হাজার টাকা। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৪ হাজার ৬৬০ টাকা, একটি মুঠোফোন ও বাসের টিকিট জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মহেশপুর উপজেলার সামন্তা গ্রামের আশিক ইকবাল আনসার (৪০) ও হারুন অর রশিদ (২৮)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, সীমান্ত এলাকা থেকে এই মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বলবৎ রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পাচার রোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
\

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন