সংবাদ

ফুলপুরে সরকারি কোষাগারে ফিরল দেড় কোটি টাকা, নেপথ্যে কী

প্রতিনিধি, ফুলপুর (ময়মনসিংহ)
প্রতিনিধি, ফুলপুর (ময়মনসিংহ)
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০১:২৯ পিএম

ফুলপুরে সরকারি কোষাগারে ফিরল দেড় কোটি টাকা, নেপথ্যে কী
খননের প্রয়োজন নেই, তাই ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিল উপজেলা প্রশাসন। ছবি : সংবাদ

ময়মনসিংহের ফুলপুরে একটি খাল খনন প্রকল্পের জন্য বরাদ্দ হওয়া ১ কোটি ৫৪ লাখ ৫৩ হাজার ৩৮৫ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। খালের গভীরতা পর্যাপ্ত থাকা এবং পানির নিচে খননকাজ সম্ভব না হওয়ায় প্রকল্পটি বাতিল করে পুরো টাকা ফেরত দেওয়া হয়। সরকারি অর্থের অপচয় রোধে প্রশাসনের এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’র (ইজিপিপি) আওতায় রূপসী ইউনিয়নের ৫ কিলোমিটার দৈর্ঘ্যের জারুল খাল খনন ও বৃক্ষরোপণ প্রকল্প গ্রহণ করা হয়। এ কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল ১ কোটি ৫৪ লাখ টাকার বেশি।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রকল্পটি শুরুতে ঘটা করে উদ্বোধন করা হলেও পরে দেখা যায়, খালটিতে আগে থেকেই পর্যাপ্ত পানি ও গভীরতা রয়েছে। পানির নিচে খননকাজ চালানো অসম্ভব হওয়ায় প্রকল্পের অগ্রগতি শূন্য শতাংশ উল্লেখ করে গত সোমবার ট্রেজারি চালানের মাধ্যমে পুরো টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইউসুফ বলেন, ‘সরেজমিনে দেখা গেছে জারুল খালটি আগে থেকেই গভীর ছিল, তাই নতুন করে খননের প্রয়োজনীয়তা ছিল না। সরকারি অর্থের অপচয় রোধ এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই আমরা পুরো বরাদ্দ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ফুলপুরে সরকারি কোষাগারে ফিরল দেড় কোটি টাকা, নেপথ্যে কী

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

ময়মনসিংহের ফুলপুরে একটি খাল খনন প্রকল্পের জন্য বরাদ্দ হওয়া ১ কোটি ৫৪ লাখ ৫৩ হাজার ৩৮৫ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। খালের গভীরতা পর্যাপ্ত থাকা এবং পানির নিচে খননকাজ সম্ভব না হওয়ায় প্রকল্পটি বাতিল করে পুরো টাকা ফেরত দেওয়া হয়। সরকারি অর্থের অপচয় রোধে প্রশাসনের এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’র (ইজিপিপি) আওতায় রূপসী ইউনিয়নের ৫ কিলোমিটার দৈর্ঘ্যের জারুল খাল খনন ও বৃক্ষরোপণ প্রকল্প গ্রহণ করা হয়। এ কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল ১ কোটি ৫৪ লাখ টাকার বেশি।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রকল্পটি শুরুতে ঘটা করে উদ্বোধন করা হলেও পরে দেখা যায়, খালটিতে আগে থেকেই পর্যাপ্ত পানি ও গভীরতা রয়েছে। পানির নিচে খননকাজ চালানো অসম্ভব হওয়ায় প্রকল্পের অগ্রগতি শূন্য শতাংশ উল্লেখ করে গত সোমবার ট্রেজারি চালানের মাধ্যমে পুরো টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইউসুফ বলেন, ‘সরেজমিনে দেখা গেছে জারুল খালটি আগে থেকেই গভীর ছিল, তাই নতুন করে খননের প্রয়োজনীয়তা ছিল না। সরকারি অর্থের অপচয় রোধ এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই আমরা পুরো বরাদ্দ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত