ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ৬৮টি ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটক সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–ত্রিশাল নামাপাড়ার মো. বজলুর রশিদ (৩৫) ও চিকনা মনোহর এলাকার মো. জিয়াউর রহমান (৪৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ অভিযান চালায় ত্রিশাল থানা-পুলিশ। এ সময় সন্দেহভাজন ওই ২ ব্যক্তিকে তল্লাশি করে ৬৮টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৪ হাজার টাকা।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন