সংবাদ

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মুখে হাসি ফুটাল ফেনী পৌরসভা

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০১:৩৫ পিএম

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মুখে হাসি ফুটাল ফেনী পৌরসভা
ফেনী পৌরসভার মানবিক সহায়তা কার্যক্রমের একাংশ। ছবি : সংবাদ

ফেনীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ শুরু করেছে ফেনী পৌরসভা। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ৩৬০টি পরিবারের মাঝে চাল বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভার ১৮টি ওয়ার্ডের মোট ৩ হাজার ৬০০টি পরিবারের মাঝে ৩৬ মেট্রিক টন চাল বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রতিটি পরিবার ১০ কেজি করে চাল পাবে।

পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন। তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকার ও স্থানীয় প্রশাসন সব সময়ই যেকোনো বিপদে সাধারণ মানুষের পাশে আছে এবং এই সহায়তা অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামছুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. জাকির উদ্দিন ছাড়াও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, পৌর আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বির ও যুগ্ম আহ্বায়ক তপন কর, ঠিকাদার এ. কে. এম ফজলুল হক পলাশসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মুখে হাসি ফুটাল ফেনী পৌরসভা

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

ফেনীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ শুরু করেছে ফেনী পৌরসভা। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ৩৬০টি পরিবারের মাঝে চাল বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভার ১৮টি ওয়ার্ডের মোট ৩ হাজার ৬০০টি পরিবারের মাঝে ৩৬ মেট্রিক টন চাল বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রতিটি পরিবার ১০ কেজি করে চাল পাবে।

পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন। তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকার ও স্থানীয় প্রশাসন সব সময়ই যেকোনো বিপদে সাধারণ মানুষের পাশে আছে এবং এই সহায়তা অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামছুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. জাকির উদ্দিন ছাড়াও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, পৌর আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বির ও যুগ্ম আহ্বায়ক তপন কর, ঠিকাদার এ. কে. এম ফজলুল হক পলাশসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত