সংবাদ

নির্দোষ হয়েও আমি অপরাধী : আইভী

প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০১:৩৮ পিএম

নির্দোষ হয়েও আমি অপরাধী : আইভী
ডা. সেলিনা হায়াৎ আইভী। ছবি : সংবাদ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী আদালতে হাজিরা দিয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে পুলিশের ওপর হামলার একটি মামলায় তিনি হাজিরা দেন।

হাজিরা শেষে আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করেন সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, “নির্দোষ হয়েও আমি অপরাধী। আমি সারা জীবন নারায়ণগঞ্জে হত্যা, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আর আজ আমিই অপরাধী! যাই হোক, এর বিচার আল্লাহ করবেন এবং আমার নারায়ণগঞ্জবাসী তা দেখবে।”

এই সংক্ষিপ্ত মন্তব্যের পর তিনি আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন। আইভীর হাজিরাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই আদালত চত্বরে তার অনুসারী নেতা-কর্মীদের ভিড় দেখা যায়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আদালত এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল।

আইভীর আইনজীবী আওলাদ হোসেন জানান, গত বছরের ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি হত্যা মামলায় নিজ বাসা থেকে গ্রেপ্তার হন সেলিনা হায়াৎ আইভী। পরে তাকে আরও ১১টি হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ৩৯১ দিন বন্দি থাকার পর গত ৪ জুন তিনি জামিনে মুক্তি পান।

আইনজীবী আরও জানান, গত বছর আইভীকে গ্রেপ্তারের পর পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়ার সময় পুলিশের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় সদর মডেল থানায় করা মামলায় আইভী জামিনে থাকলেও আজ অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য থাকায় তিনি হাজিরা দেন। আইভী শারীরিকভাবে অসুস্থ থাকায় মামলার বিচারকাজ শুরু না হওয়া পর্যন্ত তাকে আর সশরীরে আদালতে উপস্থিত হতে হবে না বলে আদালত আদেশ দিয়েছেন।

\ 

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

নির্দোষ হয়েও আমি অপরাধী : আইভী

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত