সংবাদ

কৃষিতে বিশ্বজয়ের লক্ষ্য পূরণ হবে কীভাবে?

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:০০ এএম

কৃষিতে বিশ্বজয়ের লক্ষ্য পূরণ হবে কীভাবে?
কৃষি পণ্য রপ্তানিতে নতুন দিগন্তের হাতছানি। ছবিঃ এ আই

বাংলাদেশ এখন থেকে কৃষি পণ্য রপ্তানিতে বিশেষ গুরুত্ব দেবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের কৃষি পণ্য পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।

মঙ্গলবার (২৮ জুলাই) গাজীপুরে বাংলাদেশ কৃষি  গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। সারের সরবরাহ প্রসঙ্গে তিনি জানান, দেশে সারের কোনো ঘাটতি নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে। তবে একটি মহল কৃত্রিম সংকট তৈরির পাঁয়তারা করছে বলে তিনি সতর্ক করেন।

পরিদর্শন শেষে মন্ত্রী কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি এবং কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ইসলাম। এছাড়া বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ও ব্রী-এর বিজ্ঞানী, শিক্ষক এবং উর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কৃষিতে বিশ্বজয়ের লক্ষ্য পূরণ হবে কীভাবে?

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ এখন থেকে কৃষি পণ্য রপ্তানিতে বিশেষ গুরুত্ব দেবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের কৃষি পণ্য পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।

মঙ্গলবার (২৮ জুলাই) গাজীপুরে বাংলাদেশ কৃষি  গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। সারের সরবরাহ প্রসঙ্গে তিনি জানান, দেশে সারের কোনো ঘাটতি নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে। তবে একটি মহল কৃত্রিম সংকট তৈরির পাঁয়তারা করছে বলে তিনি সতর্ক করেন।

পরিদর্শন শেষে মন্ত্রী কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি এবং কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ইসলাম। এছাড়া বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ও ব্রী-এর বিজ্ঞানী, শিক্ষক এবং উর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত