সংবাদ

শ্যামনগর বিএনপিতে বড় পরিবর্তন: নতুন কমিটি

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০১:৫৪ পিএম

শ্যামনগর বিএনপিতে বড় পরিবর্তন: নতুন কমিটি
রাজনীতিতে নতুন মোড়ে শ্যামনগর উপজেলা বিএনপি। ছবি : সংবাদ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সোলাইমান কবিরকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট এস এম আশেক এলাহী মুন্নাকে সদস্যসচিব করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে জি এম মাসুদুল আলমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন অধ্যাপক আবু সাঈদ, গোলাম আলমগীর, আবুল কালাম মোড়ল, মো. আমজাদুল ইসলাম আমজাদ, জহুরুল হক আপ্পু, আবুল খায়ের মল্লিক, গাজী শহীদুজ্জামান, আজিজুল হক সরদার ও গাজী শাহ আলম।

কমিটির অন্য সদস্যরা হলেন মাস্টার আবদুল ওয়াহেদ, অ্যাডভোকেট আবদুস সালাম, জি এম লিয়াকত আলী, জি এম সাদেকুর রহমানসহ মোট ৩১ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নবগঠিত এই আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে শ্যামনগর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

শ্যামনগর বিএনপিতে বড় পরিবর্তন: নতুন কমিটি

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সোলাইমান কবিরকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট এস এম আশেক এলাহী মুন্নাকে সদস্যসচিব করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে জি এম মাসুদুল আলমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন অধ্যাপক আবু সাঈদ, গোলাম আলমগীর, আবুল কালাম মোড়ল, মো. আমজাদুল ইসলাম আমজাদ, জহুরুল হক আপ্পু, আবুল খায়ের মল্লিক, গাজী শহীদুজ্জামান, আজিজুল হক সরদার ও গাজী শাহ আলম।

কমিটির অন্য সদস্যরা হলেন মাস্টার আবদুল ওয়াহেদ, অ্যাডভোকেট আবদুস সালাম, জি এম লিয়াকত আলী, জি এম সাদেকুর রহমানসহ মোট ৩১ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নবগঠিত এই আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে শ্যামনগর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত