সংবাদ

‘শিক্ষক সুরক্ষা আইন’ চাইলেন আলোচিত শিক্ষিকা বিউটি পাল

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০২:১৭ পিএম

‘শিক্ষক সুরক্ষা আইন’ চাইলেন আলোচিত শিক্ষিকা বিউটি পাল
পাশে দাঁড়ানো সহকর্মী ও বুদ্ধিজীবীদের কৃতজ্ঞতা জানালেন আলোচিত শিক্ষিকা বিউটি পাল। ছবি : সংগৃহীত

সম্প্রতি নানা ঘটনাপ্রবাহ ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে থাকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বিউটি পাল তার ফেসবুক আইডিতে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। সাইবার বুলিং ও নানা মাধ্যমে হেনস্তার শিকার হওয়ার পর শিক্ষক সমাজ ও বিশিষ্টজনদের কাছ থেকে পাওয়া সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি শিক্ষকদের নিরাপত্তার জন্য নতুন আইন প্রণয়নের দাবি জানিয়েছেন।

গত কয়েক দিন ধরে বিউটি পালকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এই কঠিন সময়ে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের অনেক শিক্ষক এবং কবি-সাহিত্যিকরা তার পাশে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেন। অনেকে গান, কবিতা ও লেখনীর মাধ্যমে তাঁর প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ জানান। এরই পরিপ্রেক্ষিতে আজ বিউটি পাল সবার প্রতি ধন্যবাদ জানিয়ে একটি স্ট্যাটাস দেন।

বিউটি পাল তার পোস্টে লেখেন:

"আমার পাশে দাঁড়ানো বাংলাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপকগণ এবং সমাজের বিশিষ্ট বুদ্ধিজীবীদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আপনারা গান, কবিতা, লেখা এবং বিভিন্ন সৃজনশীল মাধ্যমের মাধ্যমে যে প্রতিবাদ, সংহতি ও নৈতিক সমর্থন জানিয়েছেন, তা আমাকে সাহস ও প্রেরণা দিয়েছে। আপনাদের এই ভালোবাসা ও সহযোগিতা আমি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখব। 

আমি মাননীয় সংসদ সদস্য মহোদয়ের নিকট বিনীতভাবে আবেদন জানাই-দ্রুত শিক্ষক সুরক্ষা আইন ২০২৬ প্রণয়ন করা হোক, যাতে ভবিষ্যতে কোনো শিক্ষকই সাইবার বুলিং, মানহানি বা অনলাইন হয়রানির শিকার না হন এবং শিক্ষক সমাজ মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।

সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।"

পোস্টটিতে তিনি মূলত শিক্ষকদের সামাজিক মর্যাদা রক্ষা এবং সাইবার হেনস্তা থেকে সুরক্ষার জন্য একটি কার্যকর আইনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তার এই পোস্টটি প্রকাশের পর শিক্ষক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

‘শিক্ষক সুরক্ষা আইন’ চাইলেন আলোচিত শিক্ষিকা বিউটি পাল

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত